ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত ১৯ বছরের কলেজছাত্রী

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৮:৫৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৮:৫৬:০০ অপরাহ্ন
থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত ১৯ বছরের কলেজছাত্রী থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বহিষ্কৃত ১৯ বছরের কলেজছাত্রী
থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে পরিবারকে চমকে দিতে বাড়ি ফেরার পথে নির্বাসিত হওয়া এক কলেজছাত্রী প্রশ্ন তুলেছেন ট্রাম্প প্রশাসন কেন তার মতো মানুষদের ‘লক্ষ্যবস্তু’ করছে।

১৯ বছর বয়সী এনি লুসিয়া লোপেজ বেলোজা ২০ নভেম্বর বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে আটক হন। তিনি টেক্সাসে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছিলেন।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি (ট্রাম্প) কেন এমন মানুষদের ধরছেন যারা যুক্তরাষ্ট্রে দিন-রাত কঠোর পরিশ্রম করছে, আমার মতো যেসব মানুষ কলেজে পড়ে, স্বপ্ন বাস্তবায়ন করছে, শিক্ষা নিচ্ছে?

হন্ডুরাস থেকে আসা এবং ব্যাবসন কলেজের শিক্ষার্থী লোপেজ বেলোজা প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় দফা মেয়াদে নির্বাসিত হওয়া পাঁচ লাখ অভিবাসীর একজন।

দলিল অনুযায়ী, আদালতের নির্দেশে তাকে যুক্তরাষ্ট্র থেকে অপসারণ না করতে বলা হলেও আটক হওয়ার কয়েক দিনের মধ্যেই তাকে হন্ডুরাসে ফেরত পাঠানো হয়।
এটা অন্যায় মনে হচ্ছে, বলেন লোপেজ বেলোজা। যদি আদেশ ছিল, তবে সবকিছু আমার সঙ্গে এত দ্রুত ঘটল কেন মাত্র তিন দিনের মধ্যে?

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, ২০১৫ সালের পুরনো বহিষ্কার আদেশের কারণেই তাকে ফেরত পাঠানো হয়েছে।

এক ডিএইচএস মুখপাত্র বলেন, এই অবৈধ অভিবাসী ২০১৪ সালে দেশে ঢোকে এবং ২০১৫ সালে ইমিগ্রেশন জজ তাকে বহিষ্কারের আদেশ দেন। এরপর থেকে তিনি দেশে অবৈধভাবে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীরা সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে বিনা খরচে দেশে ফিরতে পারে এবং ১ হাজার ডলার ভাতা পেতে পারে, এরপর চাইলে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সুযোগ থাকবে। অথবা অপেক্ষা করুন প্রতিদিন ১ হাজার ডলার জরিমানা, গ্রেপ্তার এবং ভবিষ্যতে বৈধভাবে ফেরার সুযোগ ছাড়াই সরাসরি বহিষ্কার।

গ্রেপ্তারের আগে পর্যন্ত তিনি ‘আমেরিকান ড্রিম’ এর জীবন যাপন করছিলেন বলে জানান লোপেজ বেলোজা।

তিনি বলেন, আমার বাবা-মা কঠোর পরিশ্রম করে আমাকে কলেজে পড়ার সুযোগ করে দিয়েছেন। আমি ভালো আর্থিক সহায়তাও পেয়েছিলাম। আমি এমন এক কলেজে ভর্তি হয়েছি যারা আমাকে চাইত এবং আমিও তাদের চাইতাম।

আমার স্বপ্ন ছিল কলেজে পড়া, আমার এবং পরিবাররের স্বপ্ন পূরণ করা, আমাদের পরিবারে প্রথমদের একজন হওয়া। মনে হয়েছিল ওয়াও আমি এটা করতে পারছি। সত্যিই ঘটছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা