ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে গৃহবধূ অপহরণ ও আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৭:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৭:৩৫:৩৬ অপরাহ্ন
তানোরে গৃহবধূ অপহরণ ও আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা তানোরে গৃহবধূ অপহরণ ও আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা
রাজশাহীর তানোরে এক গৃহবধূকে (৩৪) অপহরণ করে আত্মীয়ের বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠেছে। 

এ ঘটনায় শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

অভিযোগের বরাত দিয়ে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাঁচন্দর ইউনিয়নে স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় তিনজন মিলে গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে। অভিযুক্তরা হলো, সাহাপুর গ্রামের সুমন (৪৫), শফিকুল ইসলাম (৪৭) এবং পলাশ (৪২)।

অভিযোগে উল্লেখ করা হয়, সুমন অপর দুই আসামির সহযোগিতায় গৃহবধূকে প্রথমে রাজশাহীতে এবং পরে বাসযোগে গাজীপুরের শ্রীপুর লালমাটিয়ার এক আত্মীয়ের বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে আটকে রেখে সুমন একাধিকবার ধর্ষণ করে। প্রায় এক মাস পর, ২৮ নভেম্বর, সুমন তাকে রাজশাহী  মহানগরীর বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী বর্তমানে তানোর থানাধীন কলমা ইউনিয়নে বাবার বাড়িতে অবস্থান করছেন। তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তানোর থানার অফিসার ইনজার্জ (ওসি) আফজাল হোসেন জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) ইউনিটে পাঠানো হয়েছে।

মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার