ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন তানোর-বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ ! জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

রাজশাহী নগরীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৭:২০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৭:২০:৩৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন রাজশাহী নগরীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের অস্বাভাবিক বিল বাতিল, শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, কোচিং বাণিজ্য বন্ধসহ ৩৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শান্তিপ্রিয় রাজশাহীর মানুষের ওপর নেমে এসেছে দুর্নীতি ও অরাজকতার ভয়াবহ ছায়া। নেসকোর প্রিপেইড মিটারের গলাকাটা বিল সাধারণ গ্রাহকের জীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

বক্তারা প্রিপেইড মিটারের ত্রুটি দ্রুত সমাধান, গ্রাহক অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালু, সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ এবং কোচিং সেন্টারের বাণিজ্যিক কার্যক্রম হ্রাস করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি জানান। পাশাপাশি রামেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা উন্নয়ন ও রোগীর ভোগান্তি দূরীকরণে জরুরি পদক্ষেপের আহ্বান জানান তারা।

নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের অনিয়ম-দুর্নীতির কারণে রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, অপরিকল্পিত উন্নয়ন, ফুটপাত দখল ও বেআইনি পার্কিং শহরের চলাচল কঠিন করে তুলেছে। একই সঙ্গে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশি টহল বৃদ্ধি ও শহরজুড়ে ডিজিটাল সিসিটিভি স্থাপনের দাবি ওঠে মানববন্ধন থেকে।

বক্তারা আরও বলেন, নাগরিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, এ্যাড. এনামুল হক, আহ্বায়ক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি; মাহফুজুল হাসনাইন হিকোল, সদস্য সচিব; ড. অসীম হোসেন, উপদেষ্টা; জালাল উদ্দিন, সভাপতি, ভাসানী পরিষদ রাজশাহী; রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক; মো. শরিফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব; মো. ফ্লয়ার, যুগ্ম আহ্বায়ক; এ্যাড. হোসেন আলী পেয়ারাস, সাধারণ সম্পাদক, নদী বাঁচাও আন্দোলন রাজশাহী; অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর; সুলতান মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; রবিউল ইসলাম, সভাপতি, সার ডিলার অ্যাসোসিয়েশন রাজশাহী; এ্যাড. তৌফিক আহসান টিটু, সভাপতি, নিসচা রাজশাহী জেলা; মো. শফিকুল আলম সমাপ্ত, আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা ও যুগ্ম আহ্বায়ক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক