ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

চারঘাটে বিজিবির অভিযানে ইঞ্জিনচালিত নৌকা, টিনের ডোঙ্গা ও ফেনসিডিল ও মদ জব্দ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৫:০১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৫:০১:৪৬ অপরাহ্ন
চারঘাটে বিজিবির অভিযানে ইঞ্জিনচালিত নৌকা, টিনের ডোঙ্গা ও ফেনসিডিল ও মদ জব্দ চারঘাটে বিজিবির অভিযানে ইঞ্জিনচালিত নৌকা, টিনের ডোঙ্গা ও ফেনসিডিল ও মদ জব্দ
রাজশাহী জেলার চারঘাট থানার মুক্তারপুর এলাকা সংলগ্ন পদ্মা নদীতে মাদকবিরোধী অভিযানে ইঞ্জিনচালিত নৌকা, টিনের ডোঙ্গা ও ভারতীয় ফেনসিডিল জব্দ ও মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় ইউসুফপুর বিওপির এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও নৌকা জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল জানতে পারেন, ভারতীয় সীমানা অতিক্রম করে কয়েকজন মাদক কারবারী একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে।

এ সময় বিজিবি টহল দলকে তাদের আটকের লক্ষে অভিযান পরিচালনা করলে নৌকা ফেলে চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে চলে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটি জব্দ করে তল্লাশি চালালে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ১০ বোতল এবং একটি টিনের ডোঙ্গা জব্দ করা হয়। 

অপর এক অভিযানে, চারঘাট থানার সিপাহীপাড়া এলাকায় ফেনসিডিল ও মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১টায় চারঘাট থানার ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, টহল দেওয়ার সময় দেখা যায় একজন মাদক কারবারী একটি প্লাস্টিকের ব্যাগ হাতে একটি আমবাগানে প্রবেশ করেছে। এ সময় তাকে ধরার চেষ্টা করলে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৪ বোতল মদ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার