ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

চট্টগ্রামে অপহরণের ৩ দিন পর ভিকটিম উদ্ধার দুই অপহরণকারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৪:৫৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৪:৫৬:১৬ অপরাহ্ন
চট্টগ্রামে অপহরণের ৩ দিন পর ভিকটিম উদ্ধার দুই অপহরণকারী গ্রেপ্তার চট্টগ্রামে অপহরণের ৩ দিন পর ভিকটিম উদ্ধার দুই অপহরণকারী গ্রেপ্তার
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা থেকে চাঞ্চল্যকর অপহৃত ভিকটিম মো. নাজিম উদ্দিন (২৩)কে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। একই সঙ্গে সংঘবদ্ধ অপহরণ চক্রের দুই সদস্য মো. আজম (৪৯) ও আবু সামাকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

ভিকটিম নাজিম উদ্দিন নোয়াখালীর সেনবাগ থানার বাসিন্দা এবং জীবিকার প্রয়োজনে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করেন। প্রতিদিনের মতো (৩০ নভেম্বর) কাজের সন্ধানে বের হয়ে তিনি ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফ এলাকায় যান। পরে রাত সাড়ে ১২ টায় (১ ডিসেম্বর) সিএনজিতে করে বাসার উদ্দেশে রওনা হন।

হাটহাজারীর মির্জাপুর সরকারহাট বাজার এলাকায় প্রথম সিএনজির গ্যাস শেষ হলে তিনি অন্য সিএনজিতে ওঠেন। ওই সময় মো. আজম ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে একটি অপরিচিত ক্লাবঘরে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং তার স্ত্রীর ইমোতে ফোন করে ৩ লাখ ৬৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং স্বামীকে উদ্ধারের জন্য র‌্যাব-৭ এর কাছে আবেদন জানান। আবেদন পাওয়ার পর র‌্যাব-৭ মানবিক বিবেচনায় গুরুত্বসহকারে গোয়েন্দা নজরদারি শুরু করে।

তথ্য-প্রযুক্তির সহায়তায় ৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় হাটহাজারী থানার নজুমিয়ার হাট এলাকায় একটি সাদা রঙের টয়োটা গাড়ি থেকে ভিকটিম নাজিম উদ্দিনকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. আজম ও তার সহযোগী আবু সামাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত দুই অপহরণকারী এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২