ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

আল্লাহর শুকরিয়া আদায়ের দোয়া

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৪:১৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৪:১৩:৩৫ অপরাহ্ন
আল্লাহর শুকরিয়া আদায়ের দোয়া ছবি: সংগৃহীত
আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তার বান্দাদের দুই ভাগে ভাগ করেছেন। এক অংশকে বলেছেন ‘শাকের’ বা কৃতজ্ঞ, আরেক অংশকে বলেছেন ‘কাফুর’ বা অকৃতজ্ঞ। আল্লাহ বলেন, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি; হয় সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ হবে। (সুরা দাহর: ৩) কোরআনের আরেকটি আয়াতে শুকরিয়া আদায়ের নির্দেশ দিয়ে ও অকৃতজ্ঞ হতে নিষেধ করে আল্লাহ বলেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। (সুরা বাকারা: ১৫২)

আয়েশা (রা.) থেকে বলেন, আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাতে এত বেশি নামাজ আদায় করতেন যে তার দুই পা ফুলে যেতো। একদিন আমি বললাম, আল্লাহর রাসুল! আল্লাহ তো আপনার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তবু আপনি কেন এত কষ্ট করছেন? নবীজি (সা.) বললেন, এত নেয়ামতের পরও আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে আগ্রহী হবো না? (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায়ের প্রকৃত উপায় হলো দৃঢ় ইমান, নেক আমল, সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা ও নাফরমানি পরিত্যাগ করা। এ ছাড়া বিভিন্ন জিকির ও দোয়ার মাধ্যমেও বারবার আল্লাহর নেয়ামতের কথা স্বীকার করা, আল্লাহর প্রশংসা ও শোকর আদায় করা উচিত।

সুনানে আবু দাউদে সংকলিত একটি হাদিসে রাসুল (সা.) একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি পড়ে আমরা সকাল সন্ধ্যা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। দোয়াটি হলো,

اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ

উচ্চারণ: আল্লাহুম্মা মা আসবাহা বী মিন নি’মাতিন আও বিআহাদিম-মিন খলকিকা, ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা, ফালাকাল-হামদু ওয়া লাকাশ-শুকরু।

অর্থ: হে আল্লাহ! ভোরে আমার ওপর ও আপনার অন্য যে কোনো সৃষ্টির ওপর যে নিয়ামত পৌঁছেছে তা শুধু আপনার পক্ষ থেকেই, এতে আপনার কোনো শারিক নেই। তাই আপনারই প্রশংসা ও আপনারই কৃতজ্ঞতা।

আবদুল্লাহ ইবনে গন্নাম (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ভোরে (ঘুম থেকে) উঠে এ দোয়া পড়ল, সে ওই দিনের শুকরিয়া আদায় করল। যে সন্ধ্যায় এ দোআ পড়ল, সে তার ওই রাতের শুকরিয়া আদায় করল। (সুনানে আবু দাউদ: ৫০৭৩)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর