ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

বিচ্ছেদের পর নারী কমবয়সি পুরুষকে বিয়ে করলে দোষ!: মালাইকা

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৪:০৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৪:০৭:২১ অপরাহ্ন
বিচ্ছেদের পর নারী কমবয়সি পুরুষকে বিয়ে করলে দোষ!: মালাইকা ছবি: সংগৃহীত
স্পষ্টভাষী বলে নাকি দুর্নাম আছে তাঁর? মালাইকা অরোরা তাতে অবশ্য দমেননি কখনও। সংসার, সন্তান, বিচ্ছেদ থেকে নতুন প্রেম— যখন যা চর্চায় উঠে এসেছে, অভিনেত্রী খোলামেলা সে সব নিয়ে কথা বলেছেন। তেমনই আবার বললেন, নারী-পুরুষের লিঙ্গবৈষম্য নিয়ে।

নিজের জীবন নিয়ে তাঁকে কটাক্ষ কম সইতে হয়নি। সে সময়েও তাঁকে লিঙ্গবৈষম্যে ভুগতে হয়েছে। সে কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন ‘ছঁইয়া ছঁইয়া গার্ল’। মালাইকার কথায়, “প্রতি দিন আমার জীবন নিয়ে কাটাছেঁড়া চলে। কী করছি, কেন করছি— তা-ই নিয়ে প্রশ্নও ওঠে। এ দিকে, বিবাহবিচ্ছিন্ন কোনও পুরুষ দ্বিতীয় বার তাঁর অর্ধেকবয়সি কোনও নারীকে বিয়ে করলে পিঠ চাপড়ানো হয়। অথচ একই কাজ নারী করলে, ‘কেন করছ’ বা ‘এ রকম কাজ কি আদৌ করা উচিত’-এর মতো কথা বলতে থাকেন সবাই।”

নাম না করলেও মালাইকা যে আরবাজকেই বিঁধেছেন, সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই বুঝেছেন সবাই। কারণ, যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতেই মন্তব্য করেছেন খান পরিবারের প্রাক্তন বধূ। যা দেখে এবং শুনে প্রশ্ন উঠেছে। আরবাজের পাশে কি সুরাকে মেনে নিতে পারছেন না মালাইকা?

১৯ বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসার পর আরবাজ দ্বিতীয় বিয়ে করেছেন তাঁর অর্ধেক বয়সি সুরা খানকে। অথচ, অভিনেতা অর্জুন কাপূরের সঙ্গে সম্পর্কে থাকার সময় লাগাতার কটাক্ষ সহ্য করতে হয়েছে মালাইকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক