ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত অহংকার দূর করার আমল ও দোয়া শরিয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভুলেও মুখে দেবেন না ৩ কাঁচা সব্জি! শরীরে প্রবেশ করবে ‘বিষাক্ত’ পদার্থ কক্সবাজারে কালভার্ট নির্মাণের মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ‘আপনি আজেবাজে কথা বলেন, তাই নিষিদ্ধ হয়েছিলেন’, কঙ্গনাকে ‘ধমক’! রামিসা হত্যাকাণ্ড: যুক্তিতর্কের সময় কাঠগড়ায় স্বামী সোহেলকে মারতে যান স্বপ্না ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে আহত ৫০ গাজীপুরে দুই বাসের মাঝে পিষ্ট হয়ে অটোরিকশায় নিহত ২ ঈদযাত্রায় সড়কে ২৮১ জনের মৃত্যু ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, অবিলম্বে বাহিনী সরানোর নির্দেশ ফিফার অ্যালবামে শাকিরা ও বাংলাদেশের সঞ্জয়

শীতে ৫ উপকরণ হয়ে উঠবে ‘সুপারফুড’!

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:৫১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:৫১:০২ অপরাহ্ন
শীতে ৫ উপকরণ হয়ে উঠবে ‘সুপারফুড’! ফাইল ফটো
শীতের শুরুতেই নানাবিধ রোগে জর্জরিত হয়ে পড়ছে সন্তান? মরসুম পরিবর্তনের সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য পুষ্টিকর খাওয়াদাওয়া করাতে পারেন। ভারতীয় হেঁশেলেই রয়েছে একাধিক উপকরণ, যা শীতের সময়ে শরীরকে উষ্ণ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে শরীরে। কিন্তু পথ্য জাতীয় খাবার দেখলেই নাক সিঁটকায় ছোটরা। সে ক্ষেত্রে উপকরণগুলি দিয়ে নাড়ু বানিয়ে খাওয়াতে পারেন।

শীতে পুষ্টিকর উপাদান দিয়ে ৫ রকমের নাড়ু বানিয়ে নিন—

তিলের নাড়ু: বাঙালির ঘরে ঘরে তিলের নাড়ু বানানো এবং খাওয়ার চল রয়েছে। শুকনো খোলায় সাদা তিল ভেজে গুড় দিয়ে নাড়ু বানিয়ে খাওয়াতে পারেন। আয়রন, ফাইবার, ক্যালশিয়াম, ফসফরাসের মতো খনিজ রয়েছে তিলে। অন্ত্র ভাল রাখার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই বীজগুলি। শীতে ত্বকের রুক্ষতা, শুষ্কতা কমায়। ত্বকের প্রদাহজনিত সমস্যা নিরাময় করে। পাশাপাশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে।

নারকেলের নাড়ু: প্রচুর পরিমাণ ভিটামিন আর খনিজ লবণের ভান্ডার নারকেল। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য জরুরি ভিটামিন বি-৫ আর বি-৬ পাওয়া যায় নারকেল থেকেই। নারকেলে থাকে ম্যাঙ্গানিজ়, যা হাড়ের স্বাস্থ্যের যত্ন নিতে পারে। নারকেলে থাকা সেলেনিয়াম এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। যা কোষে দূষিত পদার্থকে জমতে বাধা দেয়। তাই শীতের সময়ে নারকেলের নাড়ু খেলে শরীরে জোর পাওয়া যায়। খুদেরা খেতেও পছন্দ করে।

সুজির নাড়ু: সহজপাচ্য ফাইবারের পাশাপাশি ক্যালশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, জ়িঙ্কের মতো বেশ কিছু প্রয়োজনীয় খনিজ রয়েছে সুজিতে। কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি বলে দেহে বল পাওয়া যায় সারা দিনের কাজের জন্য।

বাদামের (আমন্ড) নাড়ু: স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ভিটামিন ই শীতের সময়ে ত্বকের রুক্ষতা কমাতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমন্ডের সুনাম রয়েছে। পরিমাণ মতো ঘি আর গুড় দিয়ে বানালে আরও পুষ্টিকর উপাদান যোগ হবে নাড়ুতে।

মেথির নাড়ু: তিক্তমধুর স্বাদের মেলবন্ধন ঘটে মেথির নাড়ুতে। এই খাবারটি শীতের সময়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিডে ভরপুর মেথি খেলে চুলের স্বাস্থ্যও ভাল থাকে এই মরসুমে।

কেবল ছোটদের জন্য নয়, সকলের জন্যই এই পাঁচ ধরনের নাড়ু উপকারী। তবে নির্দিষ্ট কিছু রোগে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াদাওয়া করা উচিত। আর ডায়াবিটিসের রোগী হলে নাড়ু বানানোর পদ্ধতিতে সতর্ক হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার