ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে: র‍্যাব রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি পাকিস্তানে শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন

রেকর্ড ভাঙলেও ওয়াসিমকেই সেরা মানছেন স্টার্ক

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:৪২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:৪২:১০ অপরাহ্ন
রেকর্ড ভাঙলেও ওয়াসিমকেই সেরা মানছেন স্টার্ক ছবি: সংগৃহীত
পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট বাঁহাতি পেসারের তকমা এখন মিচেল স্টার্কের। তবে, রেকর্ড গড়ার পরও নিজেকে ওয়াসিমের সঙ্গে তুলনা করতে রাজি নন এই অজি গতি তারকা। যার রেকর্ড ভেঙেছেন, সেই ওয়াসিম আকরামকে এখনও নিজের চেয়ে ভালো মনে করেন স্টার্ক।

ব্রিসবেন টেস্টে দিনের খেলা শেষ হবার পরই এক্স (সাবেক টুইটার) বার্তায় স্টার্ককে সাধুবাদ জানিয়েছেন পাকিস্তানের পেস বোলিং গ্রেট। ওয়াসিম লেখেন, 'দুর্দান্ত স্টার্ক। তোমার জন্য গর্বিত। তোমার অবিশ্বাস্য কঠোর পরিশ্রম তোমাকে সবার থেকে আলাদা করে তোলে। আমার উইকেটের সংখ্যা তোমার অতিক্রম করাটা কেবল সময়ের ব্যাপার ছিল। এটা (রেকর্ড) তোমার হওয়ায় আমি আনন্দিত! শুভকামনা, তোমার অসাধারণ ক্যারিয়ারে নতুন উচ্চতায় উঠতে থাকো।'

এরপর সংবাদ সম্মেলনে স্টার্ককে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেকে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বকালের সেরা মনে করেন কিনা। সেই আলোচনায়ই যেতে চান না স্টার্ক, 'আমি নিজেকে এমনটা বলতে পারব না।'

তিনি বলেন, 'আমি পরে এটা নিয়ে ভাববো, ওয়াসিম এখনও আমার চেয়ে অনেক ভালো বোলার। আমার মতে, তিনি এখনও বাঁহাতি বোলারদের মধ্যে সেরা এবং নিশ্চিতভাবেই এই খেলার সেরা বোলারদের একজন। তাই এ নিয়ে আলোচনা করাটা দারুণ ব্যাপার, কিন্তু আমি কেবল আরও কিছু উইকেট নেয়ার চেষ্টা করব।'

প্রসঙ্গত, আর মাত্র ১৬ উইকেট পেলেই স্টার্ক ছাড়িয়ে যাবেন সর্বকালের সবচেয়ে সফল বাঁহাতি বোলার শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথকে যার ঝুলিতে রয়েছে ৪৩৩টি টেস্ট উইকেট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা