ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহে কালভার্ট ধসে দুর্ভোগে পড়েছে ১৫ গ্রামের মানুষ

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০১:৩০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০১:৩০:০৬ অপরাহ্ন
ময়মনসিংহে কালভার্ট ধসে দুর্ভোগে পড়েছে ১৫ গ্রামের মানুষ ছবি: সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছায় আইমন নদী খননের ফলে পানিপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় ধসে গেছে একটি বক্স কালভার্ট। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছেন ১৫টি গ্রামের মানুষ। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের।

পানির তোরে ধসে যায় ময়মনসিংহের মুক্তাগাছায় আয়মন নদীর ওপর নির্মিত বক্স কালভার্ট। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুই ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষের।

স্থানীয়রা জানান, সম্প্রতি মুক্তাগাছা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আইমন নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড। কয়েকদিনের টানা বর্ষণে নদীতে পানি প্রবাহ বাড়ায় শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামের এই সেতুর দুপাশ থেকে মাটি সরে যেতে শুরু করে।

একপর্যায়ে তা ভেঙে পড়ে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন দুপাড়ের বাসিন্দারা। তিন দিন ধরে যোগাযোগ বন্ধ হওয়ায় দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে চলাচলকারীদের। আবার অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নদী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুতই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বক্স কালভার্টটি হঠাৎ ভেঙে যাওয়ায় থেমে গেছে দুপাড়ের ১৫ গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল। সামনে ঈদুল আজহা- এই সময়ে দুর্ভোগ বেড়েছে আরও কয়েকগুণ। ভোগান্তি কমাতে ঈদের আগেই বিকল্প ব্যবস্থা ও দ্রুত সময়ে নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।

এলজিইডি সূত্র জানায়, ১০ মিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের বক্স কালভার্টটি নির্মাণ করা হয় ২০০১ সালে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি