ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে সরিষা কাটামাড়াই শুরু, ফলন ও দাম নিয়ে চাষিদের অসন্তোষ রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব: মিশ্র প্রতিক্রিয়া রাজশাহীতে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩, পলাতক-১ চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট নোয়াখালীতে খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ "নারীর অধিকার ও ক্ষমতায়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান"-রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আন্তর্জাতিক নারী দিবসে রাণীশংকৈলে বর্ণাঢ্য ‘ফুটবল ডে’,নারী ফুটবলারদের নতুন স্বপ্নের দিগন্ত নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবেন ৩৭ হাজার ৫৬৪ নারী তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র! লেবাননে জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাসের গোলা ছুড়েছে ইজ়রায়েল! রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন এতেকাফের ফজিলত! চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমান আদালতের অভিযান মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পুঠিয়ায় বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা তানোরে সরিষার বাম্পার ফলন দাম নিয়ে হতাশ চাষিরা রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ

‘মা-বাবা, যথাসাধ্য চেষ্টা করছি’! হঠাৎ আশার আলো সেলিনার জীবনে

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:৩৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:৩৯:৩৯ অপরাহ্ন
‘মা-বাবা, যথাসাধ্য চেষ্টা করছি’! হঠাৎ আশার আলো সেলিনার জীবনে ছবি: সংগৃহীত
একদিকে, শ্বশুরবাড়িতে অত্যাচারিত। স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে। অন্য দিকে, দীর্ঘ ১৫ মাস ভাইয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই। সংযুক্ত আরব আমিরশাহীতে আটক বিক্রান্ত জেটলি। সেলিনা জেটলির যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম!

একের পর এক অঘটন ঘটে চলেছে অভিনেত্রীর জীবনে। মুষড়ে পড়লেও তার মধ্যেই লড়াই চালিয়ে যাচ্ছেন সেলিনা। হঠাৎই আশার আলো তাঁর জীবনে। খবর, বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগের জন্য বিদেশ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। এর পরেই এক আবেগঘন বার্তায় মা-বাবার উদ্দেশে সেলিনা লেখেন, “গত ১৫ মাস ধরে ভাই বিক্রান্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। ভাইয়ের কোনও খবর নেই। আমিরশাহীতে কোথায় আছে, কেমন আছে— কিচ্ছু জানি না। দিল্লি হাই কোর্টের নির্দেশের পরে একটু যেন আশার আলো দেখতে পাচ্ছি।”

সেলিনার ভাই বিক্রান্ত কুমার জেটলি ভারতীয় সেনাবাহিনির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। অভিনেত্রীর দাবি, ৬ সেপ্টেম্বর ২০২৪ সালে অপহরণের পর তাঁর ভাই সংযুক্ত আরব আমিরশাহীতে আটক হয়ে রয়েছেন। অবশেষে দিল্লি হাই কোর্টের সহায়তায় আইনি পথে ভাইয়ের খোঁজ নেওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেলেন তিনি। অভিনেত্রী আরও জানিয়েছেন, বিদেশ মন্ত্রক বিক্রান্তের সঙ্গে যোগাযোগের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে। পাশাপাশি অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং বর্ষীয়ান আইনজীবী চেতন শর্মাকে আদালতে তাঁর হয়ে সওয়াল-জবাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৬ থেকে সপরিবার সংযু্ক্ত আরব আমিরশাহীতে স্থায়ীভাবে বসবাস করছেন বিক্রান্ত। সেখানে তিনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মী। ভারতীয় সেনাবাহিনিতে বিক্রান্তের কর্মদক্ষতা প্রশংসনীয়। সেই সুবাদেই প্রতিষ্ঠানের গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। জেটলি পরিবারের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখেই নিজের কাজে ব্যস্ত থাকতেন বিক্রান্ত। আচমকা ১৫ মাস ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অনেক প্রচেষ্টার পর অবশেষে ভারত সরকারের শরণ নেন সেলিনা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সরিষা কাটামাড়াই শুরু, ফলন ও দাম নিয়ে চাষিদের অসন্তোষ

তানোরে সরিষা কাটামাড়াই শুরু, ফলন ও দাম নিয়ে চাষিদের অসন্তোষ