ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

সরকারি নির্দেশনা অমান্য করে রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:১৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:১৫:১৮ অপরাহ্ন
সরকারি নির্দেশনা অমান্য করে রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি সরকারি নির্দেশনা অমান্য করে রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি
সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ইয়াকুব আলী। বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আজিজার রহমান, সহ-শিক্ষক দিলারা বেগম, রহিমা বেগম, কামরুজ্জামান, সৈয়দা সাদরিন আফরোজ নিপা ও অপুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে ১১তম গ্রেড বাস্তবায়ন, শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান—এই তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতি ইয়াকুব আলী বলেন, “আমরা ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আছি। তবে কোনো স্কুলে যেন পরীক্ষার বিঘ্ন না ঘটে—এ ব্যাপারে আমি সহকর্মীদের কঠোরভাবে সতর্ক করেছি। পরীক্ষার সময়সূচি নিয়মিতভাবে চলমান রয়েছে। আন্দোলনের সঙ্গে পরীক্ষার বা পে-স্কেলের কোনো সংঘাত নেই।”

এ ছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুন নবী পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন। তারা শিক্ষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি আমরা সমর্থন করি। তবে চলমান বার্ষিক পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয়—সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।”

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাজিদা বেগম সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “শিক্ষকদের এ আন্দোলন নিয়ে আমার কোনো বক্তব্য নেই।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার