ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মতিহারে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:১০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৫:১০:৩৪ অপরাহ্ন
মতিহারে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি গ্রেফতার মতিহারে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি গ্রেফতার
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১টার দিকে নগরীর মতিহার থানার ধরমপুর জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো: মোঃ জহুরুল ইসলাম সুমন (৪২), মোঃ রফিকুল ইসলাম (৩৫), মোঃ মোস্তাক আহমেদ (৪৬) ও মোঃ আল-আমিন (৪৫)। তারা সকলেই মতিহার থানা অঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, নগরীর মতিহার থানার ধরমপুর জাহাজঘাট এলাকার একটি বাড়িতে জুয়ার আসর বসিয়ে খেলা চলছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৪জন জুয়াড়িকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরিদর্শক মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে এসআই মিজান ও সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা, প্যাকেটজাত ৩ সেট তাস ও ১ সেট খোলা তাস জব্দ করা হয়। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে মতিহার থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার