ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

পত্নীতলায় র‌্যাব কর্তৃক মাদকদ্রব্য সহ একজন আটক

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৯:০৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৯:০৪:১৬ অপরাহ্ন
পত্নীতলায় র‌্যাব কর্তৃক মাদকদ্রব্য সহ একজন আটক পত্নীতলায় র‌্যাব কর্তৃক মাদকদ্রব্য সহ একজন আটক
নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভা এলাকা থেকে নেশাজাতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে কয়েকদিন ধরে নজরদারিতে থাকা করলডাংগা গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের ছেলে হারুন অর রশিদকে (৪০) নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক করা হয়।

র‌্যাব জানায়, হারুন সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে বুধবার বিকেলে তাকে হাতে-নাতে আটক করা হয়।

আটকের পর সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশিকালে তার দেহ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হারুন অর রশিদকে আইনগত ব্যবস্থা নিতে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর–০২, তারিখ–০৩/১২/২০২৫।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি