ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিংড়ায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি আনু রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন তানোর-বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ ! জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

শাহজাদপুরে নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি আলীম গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৭:১০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৭:১০:৩৬ অপরাহ্ন
শাহজাদপুরে নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি আলীম গ্রেপ্তার শাহজাদপুরে নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি আলীম গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে বহুল আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলীমকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে সলংগা থানাধীন হরিণচরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই তারা সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

গত ২৮ নভেম্বর সকালে পশ্চিম দুয়ারী গ্রামের নিজ শয়নকক্ষে বিছানার ওপর মৃত অবস্থায় পাওয়া যায় নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন (৪০)–কে। ঘটনাটি জানাজানি হওয়ার পরই স্বামী আব্দুল আলীম ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় নিহতের বাবা মো. হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১৩, তাং: ২৮/১১/২০২৫; ধারা: পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪)।

র‌্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল আলীমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার মোঃ আব্দুল আলীম (৪০), সে সিরাজগঞ্জ জেলার  শাহজাদপুর থানার রতনকান্দি (উত্তর পাড়া),মৃত আব্দুল জব্বারের ছেলে।

গ্রেপ্তারের পর র‌্যাব আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪