ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

তরুণদের ঐক্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে বদলাতে হবে -জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৬:০৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৬:০৮:৩০ অপরাহ্ন
তরুণদের ঐক্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে বদলাতে হবে -জেলা প্রশাসক তরুণদের ঐক্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে বদলাতে হবে -জেলা প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেছেন, তরুণদের ঐক্য কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে বদলে দিতে হবে। এ জন্য টেকসই সামাজিক উন্নয়ন প্রয়োজন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত...তায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে।

জেলা প্রশাসক বলেন, নিজেকে বদলাতে হলে বিভিন্ন মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে।

এই মাধ্যমগুলোর মধ্যে শিক্ষা অন্যতম। কারণ শিক্ষা থেকে তরুণরা দূরে চলে গেলে সামাজিক ব্যত্যয় ঘটবে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. রুমানা আফরোজ।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহিমপ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ।

সভায় বক্তাগণ তরুণ সমাজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও প্রতিভার কথা উল্লেখ করেন এবং এ প্রতিভা বিকশিত করার মাধ্যমে নিজেকে, সমাজকে ও দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সকলের দায়িত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সভায় জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, শিক্ষার্থী, মসজিদের ইমাম, সাংবাদিকসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ