ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার

নগরীর শ্যামপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল-সহ শফিকুল মোল্লা গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:২৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৯:৫১:২৪ অপরাহ্ন
নগরীর শ্যামপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল-সহ শফিকুল মোল্লা গ্রেপ্তার নগরীর শ্যামপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল-সহ শফিকুল মোল্লা গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শফিকুল মোল্লা (৫১) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় কাটাখালী থানার শ্যামপুর (মোল্লাপাড়া) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো: শফিকুল মোল্লা, তিনি নগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকার মৃত রসিম মোল্লার ছেলে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, শফিকুল নামে এক ব্যক্তি শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯,৭০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার মোঃ শফিকুল মোল্লার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার