ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন তানোর-বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ ! জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

তানোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:১৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:১৩:৫৩ অপরাহ্ন
তানোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি তানোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
সারাদেশের মতো রাজশাহীর তানোরেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

এসময় তারা কমপ্লিট শাট-ডাউন কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে কার্যক্রম স্থগিত রাখেন। কর্মবিরতিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ী আমাদের ১০ম গ্রেড পাওয়ার কথা থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। আমরা যোগ্য মর্যাদা ও ন্যায্য অধিকার চাই।

সমাবেশে আরও বলা হয়, আমরা রোগীদের প্রতি দায়িত্বশীল। কিন্তু ন্যায্য দাবি আদায়ের আন্দোলন বাধ্যতামূলক হয়ে গেছে। দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে পূর্ণদিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচির নেতৃত্ব দেন সভাপতি বদিউজ্জামান আসলাম, সম্পাদক  শেখ মাহফুজ উর রহমান ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ। এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তানোর, রাজশাহী। নেতৃবৃন্দ জানান, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের ন্যায় তানোরেও কঠোর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক