ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল হলে বিপাকে পড়বেন মেলানিয়া ও ব্যারন ট্রাম্প

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:১১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:১১:২৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল হলে বিপাকে পড়বেন মেলানিয়া ও ব্যারন ট্রাম্প যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল হলে বিপাকে পড়বেন মেলানিয়া ও ব্যারন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গঅরাজ্যের এক রিপাবলিকান সিনেটর যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে যে মার্কিন নাগরিকদের দেশের প্রতি 'একক ও একচেটিয়া আনুগত্য' থাকতে হবে। যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিকত্বধারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও এর আওতায় পড়বেন।  

‘এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব ২০২৫’ নামে প্রস্তাবিত এই আইন অনুযায়ী, মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব বজায় রাখতে চাইলে একটিকে ত্যাগ করতে হবে।

বর্তমান আইনে মার্কিন নাগরিকদের বিদেশি নাগরিকত্ব ধরে রাখার অনুমতি রয়েছে, এবং রাষ্ট্র বিভাগ জানায় দুই দেশের নাগরিক হলে উভয় দেশের প্রতি আনুগত্য রাখতে হয় এবং উভয় দেশের আইন মানতে হয়।

কলম্বিয়ায় জন্ম নেওয়া মরেনো শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন। ১৮ বছর বয়সে তিনি মার্কিন নাগরিক হন এবং কলম্বিয়ান নাগরিকত্ব ত্যাগ করেন।

এক বিবৃতিতে মরেনো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ নেওয়া ছিল আমার জন্য এক সম্মানের বিষয় এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিই। আমেরিকান নাগরিক হওয়া সম্মান ও সৌভাগ্যের ব্যাপার এবং আপনি যদি আমেরিকান হতে চান, তাহলে তা হবে সম্পূর্ণভাবে, আংশিক নয়। এখন সময় এসেছে দ্বৈত নাগরিকত্ব সম্পূর্ণরূপে বন্ধ করার।

প্রস্তাবিত আইন পাস হলে দ্বৈত নাগরিকদের এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বা বিদেশি যে কোনো একটি নাগরিকত্ব ত্যাগ করতে হবে।

নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিকত্বধারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও এর আওতায় পড়বেন।        

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ