ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সাহারা মরুভূমির শুষ্কতম অংশে আংটির মতো ‘শিলাপ্রাচীর’! তার মাঝে রয়েছে নদীখাতও, জন্ম নিয়ে রয়েছে রহস্য

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১০:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১০:১১:১৭ অপরাহ্ন
সাহারা মরুভূমির শুষ্কতম অংশে আংটির মতো ‘শিলাপ্রাচীর’! তার মাঝে রয়েছে নদীখাতও, জন্ম নিয়ে রয়েছে রহস্য সাহারা মরুভূমির শুষ্কতম অংশে আংটির মতো ‘শিলাপ্রাচীর’! তার মাঝে রয়েছে নদীখাতও, জন্ম নিয়ে রয়েছে রহস্য
উত্তর-পূর্ব আফ্রিকায় সাহারা মরুভূমির শুষ্কতম অংশ। সেখানেই ফ্যাকাসে বালির মাঝে ‘নাটকীয় ভাবে’ মাথা তুলে গোল করে দাঁড়িয়ে রয়েছে শিলার প্রাচীর। ঠিক যেন একটা আংটি। তার নাম জাবাল আরাকানু। সেই ছবি ধরা পড়ল আইএসএস (আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র)-এর মহাকাশচারীদের ক্যামেরায়। তার পরেই আরও একবার প্রশ্ন উঠছে, কী ভাবে মরুভূমির মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ওই শিলার প্রাচীর? এর নেপথ্যে কি রয়েছে মানুষের হাত বা ভিন্‌গ্রহীদের হাত, না কি রয়েছে প্রাকৃতিক কারণ! শুষ্ক মরুভূমির মাঝে সেই শিলার মাঝে রয়েছে শুষ্ক নদীখাতও। কী ভাবে তা সেখানে এল, রয়েছে প্রশ্ন।

দক্ষিণ-পূর্ব লিবিয়ায় সাহারা মরুভূমির যে অংশ রয়েছে, সেখানেই রয়েছে জাবাল আরাকানু। তার কাছেই রয়েছে মিশরের সীমান্ত। এর ৯০ কিলোমিটার পশ্চিমে প্রায় একই ধরনের আরাকানু কাঠামো দেখা যায়। অতীতে বিজ্ঞানীরা মনে করতেন, মরুভূমির উপরে উল্কা আছড়ে পড়ায় এ ধরনের আংটির মতো ভৌগোলিক কাঠামো তৈরি হয়েছে। পরে বিজ্ঞানীরা সেখানে গিয়ে গবেষণা করে দেখেছেন, জাবাল আরাকানুর জন্ম তেমন ভাবে নয়।

বিজ্ঞানীদের মতে, ভূগর্ভ থেকে ম্যাগমা উঠে এসে এই ভূমিরূপ তৈরি করেছে। ম্যাগমা মাটির গভীর থেকে উঠে এসে গহ্বরের চারপাশে সঞ্চিত হয়েছে। সেগুলো শুকিয়ে কঠিন হয়ে যাওয়ার পরে আবার ভূগর্ভ থেকে বেরিয়ে এসেছে ম্যাগমা। আবার তা জমেছে কঠিন শিলাস্তরের উপরে। এ ভাবে স্তরের উপরে স্তর সঞ্চিত হয়ে আংটির মতো উঁচু ভূমিরূপ তৈরি করেছে। এর উপকরণ মূলত ব্যাসল্ট এবং গ্রানাইট। তা ছাড়াও সায়ানাইট, ট্র্যাকাইট, ফোনোলাইটও মিলেছে জাবাল আরাকানুতে। ২৪ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে শিলার স্তর ছড়িয়ে রয়েছে। বিজ্ঞানীরা শিলা পরখ করে দেখেছেন, ওই ভূমিরূপ প্রায় ৫ কোটি বছর আগে তৈরি হয়েছিল। জাবাল আরাকানুর ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে জাবাল আল আওয়ায়নাত। তারও গঠন জাবাল আরাকানুর মতোই, এমনটাই বলছেন বিজ্ঞানীরা।

২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর আইএসএস থেকে এই জাবাল আরাকানুর ছবি তুলেছেন এক মহাকাশচারী। তাঁর প্রথমে মনে হয়েছিল, মরুভূমির মাঝে কিছুর একটা ছায়া পড়েছে। তাতেই ঘনীভূত হয় রহস্য। ক্রমে স্পষ্ট হয় যে, এটা জাবাল আরাকানু। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪০০ মিটার উঁচুতে রয়েছে এই আরাকানু। ওই ভূপৃষ্ঠ থেকে আংটির শীর্ষদেশের উচ্চতা প্রায় ৮০০ মিটার। আইএসএস থেকে তোলা ছবিতে এই আংটির মতো জাবাল আরাকানুর ভিতরে দু’টি নদীখাতের খোঁজ পেয়েছেন মহাকাশচারীরা। জাবাল আরাকানুর আশপাশের এলাকায় বছরে ৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হয়। বিজ্ঞানীদের প্রশ্ন, সেখানেই এই নদীখাত এল কী ভাবে? সেই নিয়ে নানা মুনির নানা মত। বিজ্ঞানীদের একাংশ মনে করেন, কোটি কোটি বছর আগে এই এলাকার ভৌগোলিক রূপ, আবহাওয়া ভিন্ন ছিল। আজ যেখানে মরুভূমি, সেখানে ছিল নদী। বেদুইনেরা সেই নদীখাতের জল ব্যবহার করতেন বলেও মনে করেন অনেকে। বিজ্ঞানীদের কেউ কেউ মনে করেন, এই নদীখাতের নেপথ্যে রয়েছে রহস্য। তবে তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই বিজ্ঞানীদের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা