ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

‘মুনিরের জন্যই আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তান’!

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫৮:০০ অপরাহ্ন
‘মুনিরের জন্যই আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তান’! ‘মুনিরের জন্যই আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তান’!
পাকিস্তান এবং আফগানিস্তানের সাম্প্রতিক সং‌ঘাতের জন্য পাক সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দায়ী করেছেন জেলবন্দি ইমরান খান। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা প্রধানের সঙ্গে মঙ্গলবার রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সাক্ষাৎ করেছিলেন তাঁর বোন উজ়মা খানুম। তিনিই বুধবার সমাজমাধ্যমে ইমরানের এই বার্তা পোস্ট করেছেন।

উর্দুতে লেখা ওই বার্তায় ইমরানের মন্তব্য, ‘‘আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর। তাঁর নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যার ফলে আমি গভীর দুঃখ পেয়েছি।’’ আফগানিস্তানের তালিবান শাসকদের বিরুদ্ধে মুনিরের তৎপরতার কারণ ব্যাখ্যা করে গিয়ে ওই পোস্টে ইমরানের মন্তব্য, ‘‘আসিম মুনিরের পাকিস্তানের জাতীয় স্বার্থের প্রতি কোনও উদ্বেগ নেই। তিনি কেবল পশ্চিমি শক্তিগুলিকে খুশি করার জন্য এই সব করছেন। তিনি ইচ্ছাকৃত ভাবে আফগানিস্তানের সাথে উত্তেজনা উস্কে দিয়েছিলেন যাতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাঁকে এক জন তথাকথিত ‘মুজাহিদ’) হিসেবে দেখা হয়।

সরাসরি নাম না-করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি) বিদ্রোহীদের দমনে ড্রোনহানারও নিন্দা করেছেন ইমরান। তিনি লিখেছেন, দেশের জনগণের বিরুদ্ধে ড্রোন হামলা এবং সামরিক অভিযানের আমি বিরোধিতা করেছি। কারণ এটি সন্ত্রাসবাদকে আরও উস্কে দেবে। মঙ্গলবার জেলবন্দি ইমরানের সঙ্গে সাক্ষাতের পরে উজ়মাও নিশানা করেছিলেন মুনিরকে। তিনি বলেছিলেন, আমার ভাই শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ। জেলের মধ্যে তাঁকে মানসিক নির্যাতন করা হচ্ছে। সে কারণে রেগে রয়েছেন। বলেছেন, তাঁর ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে। তাঁকে সারা দিন কারাকক্ষে আটকে রাখা হয়। অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না।’’ এর পরেই পাক সেনা সর্বাধিনায়ককে নিশানা করে তিনি বলেন, ‘‘সমস্ত কিছুর জন্য আসিম মুনির দায়ী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি