ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ

হরিদ্বারে ধর্মেন্দ্রের অস্থি বিসর্জন করতে গিয়ে বিপত্তি

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:৩৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৯:৩৯:৩০ অপরাহ্ন
হরিদ্বারে ধর্মেন্দ্রের অস্থি বিসর্জন করতে গিয়ে বিপত্তি হরিদ্বারে ধর্মেন্দ্রের অস্থি বিসর্জন করতে গিয়ে বিপত্তি
২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র। কিন্তু, খুব চুপিসারে, নির্বিঘ্নেই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়ে যায়। হয়নি কোনও ঘোষণা। যার ফলে ক্ষোভপ্রকাশ করেন অভিনেতার অনুরাগীরা। যদিও মুম্বইয়ে বড় করে স্মরণসভার আয়োজন করা হয়। এই আবহে, ৩ ডিসেম্বর অভিনেতার অস্থি বিসর্জন দিতে হরিদ্বারে যান সানি দেওল ও ববি দেওল। সেখানেই হঠাৎ মেজাজ হারালেন সানি।

হরিদ্বারে গিয়ে ছবিশিকারিদের সঙ্গে বচসায় জড়ালেন সানি। যখন অভিনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বা তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়, তখনও ২৪ ঘণ্টা অভিনেতার বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন ছবিশিকারির দল। সেই সময়েও বিরক্ত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে গালিগালাজ করতে শুরু করেন সানি। ছড়িয়ে পড়েছিল সেই ভিডিয়ো। এ বার হরিদ্বারে গিয়েও একই কাণ্ড।

অভিনেতা যখন বাবার দেহাবশেষ বিসর্জন করছেন, সেই সময়েই একদল ছবিশিকারি তাঁদের ছবি তুলতে শুরু করেন। তাতেই বেজায় চটে যান সানি। এর পরে তাঁকে ছবিশিকারিদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিতেও দেখা যায়। সমস্ত ছবি মুছে ফেলার দাবি করেন তিনি। ছড়িয়ে পড়া ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘টাকা চাই নাকি? কত টাকা চাই তোর?’’ অভিনেতা তাঁর ভাই ও ছেলের সঙ্গে মঙ্গলবার হরিদ্বারের হর কী পৌড়ী ঘাটে পৌঁছোন। এ দিন আবেগঘন অবস্থায় দেখা যায় ববিকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত