ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী রাজু ও অংকন গ্রেফতার

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০১:১৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০৩:৫৯:১৩ অপরাহ্ন
চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী রাজু  ও অংকন গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী রাজু ও অংকন গ্রেফতার
রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ মে) বেলা সোয়া ১২টায় চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ রাজু (২৭), সে চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রামের মোঃ রাজ্জাকের ছেলে ও মোঃ অংকন (২৭), একই গ্রামের মোঃ ইকবাল হোসেনের ছেলে। 

রবিবার (১ জুন) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চারঘাট থানাধীন মোক্তারপুরে কতিপয় মাদক কারবারী ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর সোয়া ১২টায় বর্ণীত স্থানে অভিযান চালিয়ে এসময় ১০০ বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারী মোঃ রাজু ও মোঃ অংকনকে গ্রেফতার করে এসআই মোঃ মাহাবুব আলম ও সঙ্গীয় ফোর্স। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে উজ্জল ও সবুজ হোসেন নামের দুইব্যক্তি পালিয়ে যায়। পলাতক মাদক কারবারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২