ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ক্যাটরিনা ও ভিকি এখন পুত্রসন্তানের বাবা-মা

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:২৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৯:২৫:০৪ অপরাহ্ন
ক্যাটরিনা ও ভিকি এখন পুত্রসন্তানের বাবা-মা ক্যাটরিনা ও ভিকি এখন পুত্রসন্তানের বাবা-মা
গত ৭ নভেম্বর ভূমিষ্ঠ হয় ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের পুত্রসন্তান। বিয়ের পর থেকেই হাতে গোনা কাজ করছিলেন ক্যাটরিনা। গত দু’বছরে একটি ছবি হাতে নেননি। অবশেষে ভিকি-ক্যাটের সংসারে নতুন অতিথি। সন্তান হওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি অভিনেত্রীকে। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসেছিলেন ভিকি। পুত্র হওয়ার পরের অনুভূতি কেমন, জানিয়েছেন তিনি।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভিকি ও ক্যাটরিনা জানান, সংসারে আসছে নতুন সদস্য। স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। প্রচুর ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”

বাবা হওয়ার পরে খুশি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না ভিকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘‘এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হল বাবার দায়িত্ব পাওয়া। আমি সবসময় ভেবেছিলাম এই দিনটা যেদিন আসবে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। আসলে এই মুহূর্তে যেন মাটির মানুষ করে দিল আমাকে।’’ এখন ছেলের নাম ঠিক করেননি তাঁরা। ছেলেকে প্রকাশ্যেও আনেননি। তবে খুবই শীঘ্রই ছেলের নাম ঘোষণা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন ভিকি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী