ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরছেন জনি ডেপ? জ্যাক স্প্যারো হওয়ার ইঙ্গিত অভিনেতার ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্য আখ্যা, ইরানি দূতাবাসের মিম-ব্যঙ্গ সরঞ্জাই ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের জন্ম, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন ‘বাষ্পস্নান’ করতে গিয়ে কী ঘটে জাহ্নবী কপূরের? কেন জ্ঞান হারাতে বসেন অভিনেত্রী চুলে হলুদও মাখা যায়? পাতলা চুল ঘন করতে বা টাকে চুল গজাতে উপকারী, মাখার ৫ কৌশল আছে পরমাণু বিস্ফোরণ হলে এসি বন্ধ করুন! ট্রাম্পের হুঁশিয়ারির মাঝে ভিডিয়ো দিয়ে নাগরিকদের সাবধান করল ইরান রাসিক প্রশাসকের সঙ্গে ফল ব্যবসায়ী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের মা হওয়ার পরে ওজন কমাতে ব্যায়াম শুরু করেছেন? যে মারাত্মক ভুলটি প্রায় সকলেই করেন, কী ভাবে তা এড়াবেন প্রথম বার কলকাতায় ‘গুলাবি কুইন’ জৈসমীন! শীতের সন্ধ্যায় শহরে গানের আসর, টিকিটের দাম কত? এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ ‘দো পেগ পি কে’, কাকভোরে নতুন রূপে চমকে দিলেন সালমান! সেই সঙ্গে সমালোচিতও হলেন ‘ভাইজান’ ‘যতক্ষণ না পারছি, মহড়া করতে দাও’, ‘তু মিল জায়ে’-র নাচ তুলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের? বাঘায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক জব্দ সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিংড়ায় ৫ শালিক পাখি অবমুক্ত করলো পরিবেশ কর্মীরা

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৯:১৭:৪১ অপরাহ্ন
সিংড়ায় ৫ শালিক পাখি অবমুক্ত  করলো পরিবেশ কর্মীরা সিংড়ায় ৫ শালিক পাখি অবমুক্ত করলো পরিবেশ কর্মীরা
নাটোরের সিংড়ায় চলনবিলের মাঠ থেকে পাখি শিকারীর কাছ থেকে পাখি শিকারীর জাল জব্দ সহ ৫ টি শালিক পাখি অবমুক্ত করেছে  চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

বুধবার (৩ ডিসেম্বর)  ভোর বেলায়  উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি গ্রামের মাঠে পরিবেশ কর্মীদের বিশেষ অভিযানে শিকারীর কাছ থেকে  ৫ টি শালিক অবমুক্ত এবং প্রায় ২ হাজার মিটার পাখি শিকারীর  জাল ও অন্যান্য সরঞ্জাম  জব্দ করা হয়। এসময়  তারেক নামের কিশোর পাখি শিকারীকে আর কখনো পাখি মারবো না বলে মুচলেকার শর্তে   ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ কৃত পাখি শিকারীর জাল ও অন্যান্য সরঞ্জাম পুরিয়ে ধবংস করেন পরিবেশ কর্মীরা। 

বুধবার ভোর থেকে প্রায় ৩ ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন, চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম ও পরিবেশ কর্মী মোতালেব হোসেন।

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, শীতের সময় চলনবিলে নানা প্রজাতির পাখির আগমন ঘটে। কিছু অসাধু পাখি শিকারী পাখি নিধন করছে প্রতিনিয়ত।

আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি শিকার বন্দে সকলের সহযোগিতা প্রয়োজন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী