ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে রাণীনগরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৮:৫০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৮:৫০:৩১ অপরাহ্ন
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে রাণীনগরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে রাণীনগরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবারকল্যাণ কর্মীরা। বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

পরিবারকল্যাণ কর্মীরা তাদের নায্য দাবি আদায়ে নানা শ্লোগান দেন। এই কর্মবিরতি পালন করায় পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা।

পূর্ব নিধারিত এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারী অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রশান্ত চন্দ্র পাল, পরিবার কল্যাণ সহকারী শাহিনুর বানু, পরিবার কল্যাণ পরিদর্শিকা রেবা রানী সাহা প্রমুখ।

পরিবার কল্যাণ কর্মীরা দাবি করে বলেন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে। যা অনৈতিক কোন দাবি না। এটা তাদের মৌলিক দাবি। তাই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।

উপজেলা পরিবার পরিকল্পনা এসোসিয়েশনের সভাপতি  মেহেদী হাসান বলেন, ইতোপূর্বে আমরা মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি। এত কিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। এটা কোন অনৈতিক দাবি না। এটা আমাদের মৌলিক দাবি। আমাদের দাবি নিয়োগবিধি অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক