ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাণীনগরে ধান বোঝাই ট্রাক্টর উল্টে একই পবিবারের শিশুসহ আহত-৪

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৮:৩৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৮:৩৪:০১ অপরাহ্ন
রাণীনগরে ধান বোঝাই ট্রাক্টর উল্টে একই পবিবারের শিশুসহ আহত-৪ রাণীনগরে ধান বোঝাই ট্রাক্টর উল্টে একই পবিবারের শিশুসহ আহত-৪
নওগাঁর রাণীনগরে ধান বোঝাই চলন্ত ট্রাক্টর উল্টে গিয়ে ধানের বস্তায় চাপায় একই পরিবারের শিশুসহ ৪জন পথচারী আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাক্টর ও ট্রাক্টরের চালক আকাশ মন্ডলকে আটক করেছে থানা পুলিশ।

আহতরা হলেন, উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের রহিদুলের স্ত্রী নাজমা (৪৫), তার মেয়ে জুথি (২৫) এবং জুথির দুই ছেলে তাওহীদ (২) ও তাফসির (২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা হাসপাতাল মোড়ে রহিদুলের একটি দোকান ঘর রয়েছে। সেই দোকান ঘরের মেরামতের কাজ চলছিল। বুধবার দুপুরের আগে দোকান ঘরে আসেন রহিদুলের পরিবারের ওই ৪ সদস্য। দুপুর ১২টার দিকে তারা ৪জন রাণীনগর-নওগাঁ মেইন সড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন।

এ সময় নওগাঁর দিক থেকে দ্রুত গতিতে আসা ধান বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা ধানের বস্তার নিচে চাপা পড়ে। এসময় স্থানীয় লোকজন ও রাণীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নাজমা, জুথি ও তার এক ছেলে গুরুত্বর আহত।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩