ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

শিষ্টাচার ও ভদ্রতার বড় দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৮:৩০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৮:৩০:০৮ অপরাহ্ন
শিষ্টাচার ও ভদ্রতার বড় দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু শিষ্টাচার ও ভদ্রতার বড় দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু
নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, একজন রাজনৈতিক ব্যক্তির কতটা ধর্য্য ও সহনশীল হতে হয় তা আমাদের শিখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।  দেশবাসীর কাছে শিষ্টাচার ও ভদ্রতার একটা বড় দৃষ্টান্ত আমাদের গণতন্ত্রের মা বেগম জিয়া। 

বুধবার (৩ডিসেম্বর) সন্ধায় নাটোরের সিংড়ার  ৪নং কলম ইউনিয়নের ৫নং ওয়ার্ড বলিয়া বাড়ি বটতলা এলাকায়  বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অধ্যক্ষ আনু বলেন, দীর্ঘ ১৬ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেও তিনি দেশ ছাড়েন নাই। তার এক ছেলে মারা গেছেন আরেক ছেলে দেশের বাহিরে আছেন তবু তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য এ দেশ ছাড়েননি। অন্যায়ের কাছে কখনো মাথানত করেননি। তার ধর্য্য দেশ প্রেম আর ভদ্রতা এক দৃষ্টান্ত হয়ে আছে।  আজ তার সুস্থতা কামনায় দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন। দেশবাসী তাঁর জন্য কাঁদছেন।

অধ্যক্ষ আনু আরো বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে দেশের হাল ধরতে খালেদা জিয়ার সুস্থতা বড় প্রয়োজন। এই মুহুর্তে যদি তাঁর কিছু হয়ে যায় তাহলে জাতির একটা বড় শুণ্যতা সৃষ্টি হবে। দেশ ও জাতির কল্যাণে আমরা তাঁর জন্য প্রাণ খুলে দোয়া করবো সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। 

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং কলম ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল সালাম খানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের  সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন কলম ইউনিয়ন ওলামা দলের সভাপতি  মাওলানা  মোস্তাকিম বিল্লা। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচীব ও ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল,  উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য সবেক কমিশনার মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু,কলম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী এজাজুর রহমান,  ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসমত আলী প্রমূখ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি