ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা

শাহজাদপুরে নারী ইউপি সদস্য হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৭:৩৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৭:৩৭:০৬ অপরাহ্ন
শাহজাদপুরে নারী ইউপি সদস্য হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার শাহজাদপুরে নারী ইউপি সদস্য হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে বহুল আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যাকাণ্ডের প্রধান আসামি ও তার স্বামী মো. আব্দুল আলীমকে (৪০), গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সলংগা থানার হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর সকাল ৮টার দিকে প্রতিবেশীরা পশ্চিম দুয়ারী এলাকায় পিয়ারা খাতুনের শয়নকক্ষে প্রবেশ করলে তাকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার পরই তার স্বামী আব্দুল আলীম ও পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যান। এতে শাহজাদপুরসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতের বাবা মো. হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নম্বর–১৩, তারিখ ২৮/১১/২০২৫, ধারা পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ অনুসারে দায়ের করা হয়।

মামলার পর থেকেই স্বামী আব্দুল আলীম পলাতক ছিলেন। র‌্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় ২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল সলংগার হরিণচড়া বাজার এলাকায়** অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার মো. আব্দুল আলীম (৪০), সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনকান্দি (উত্তর পাড়া), গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য দিক তদন্তাধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ