ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন অব্যাহত, সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপরতা ড্রাইভার ছাড়াই ছুটছে গাড়ি ! কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩ ৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি হানিমুনে চমক! কুইনের ফন্দিতে বিপাকে উজান, নতুন মোড়ে জমে উঠেছে ‘ভোলেবাবা পার কারেগা’ রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:)নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ১০বছরের শিশু নিহত

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৭:১১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৭:১১:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ১০বছরের শিশু নিহত রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ১০বছরের শিশু নিহত
রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাদ নামের এক ১০ বছরের শিশু নিহত হয়েছেন। একই সময় তার মা গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ১টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি হলের মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাদ, রাজশাহী নগরীর পবা উপজেলার ওবায়ের মোড় (ফুদকি পাড়া) এলাকার মোঃ লিয়াকতের ছেলে।   

প্রত্যাক্ষদর্শীরা জানায়, নিহত শিশু সাদ নগরীর লিলি হলের দিক থেকে পবা উপজেলার দিকে মোটরসাইকেল যোগে তার মা-বাবার সাথে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে গতি বাড়িয়ে পালিয়ে যায়। এতে শিশু সাদ সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই সময় তার মা গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত সাদ ও তার মাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। 

জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল বারি ইবনে জলিল জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে রাখা আছে এবং শিশুটির মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটিকে  আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় থানায় কেউ মামলা বা অভিযোগ দিতে আসেন নি। আসলে মামলা হবে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি