ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি

চাকরি স্থায়ীকরণের দাবিতে ওয়াসার অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৬:১৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৬:১৭:০২ অপরাহ্ন
চাকরি স্থায়ীকরণের দাবিতে ওয়াসার অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন চাকরি স্থায়ীকরণের দাবিতে ওয়াসার অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন
রাজশাহী ওয়াসা ভবনের সামনে অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় ওয়াসা কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শফিকুল আলম, সভাপতি, রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন, মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, আসলাম হোসেন সরকার, সহ-সভাপতি, আল আমিন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জনি, সাংগঠনিক সম্পাদক এ ছাড়া ওয়াসার অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত বহু কর্মচারী এতে অংশ নেন।

বক্তারা বলেন, রাজশাহী ওয়াসায় বহু কর্মচারী ১৫/২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও তাদের জীবনে স্থায়ীত্ব বা আর্থসামাজিক উন্নতি আসেনি। রাষ্ট্রের অন্যান্য খাতে উন্নয়ন হলেও ওয়াসার এ কর্মীরা ন্যায্য শ্রমমূল্য থেকে বঞ্চিত।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রয়োজন হলে পানি সরবরাহ বন্ধ-সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে ওয়াসা ভবনের আশপাশে একটি ছোট র‌্যালি বের করা হয়। এ সময় কর্মচারীরা স্লোগান দেন দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, চাকরি নিয়ে টালবাহানা চলবে না, চলবে না।

এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এর আগে গত ২৩ নভেম্বর কর্মচারী ইউনিয়ন জেলা প্রশাসকের কাছে তাদের দাবির বিষয়ে স্মারকলিপি জমা দিয়েছে। নেতৃবৃন্দ জানিয়েছেন,আগামী ৭ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় মানববন্ধন ও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

রাজশাহী ওয়াসার অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ দাবিতে আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার