ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাবির ডিভিএম বিভাগের ডিন'স অ্যাওয়ার্ড প্রদানে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৫:৩৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৫:৩৯:৪৪ অপরাহ্ন
রাবির ডিভিএম বিভাগের ডিন'স অ্যাওয়ার্ড প্রদানে অনিয়মের অভিযোগ রাবির ডিভিএম বিভাগের ডিন'স অ্যাওয়ার্ড প্রদানে অনিয়মের অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের এক শিক্ষার্থীকে অনিয়ম করে ডিন'স অ্যাওয়ার্ড প্রদান করার অভিযোগ উঠেছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন ড. কে. এম. মোজাফফর হোসেনের বিরুদ্ধে।

অ্যাওয়ার্ড পাওয়া ওই শিক্ষার্থীর নাম মোছা. সানজিদা পারভীন। তিনি বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন। তবে একবছর গ্যাপ দিয়ে পরের সেশনের (২০১৭-১৮) সাথে পড়াশোনা চালান। অভিযোগ রয়েছে পরীক্ষা অসাধু উপায় অবলম্বন (নকল) করায় তাকে এক বছরের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। ফলে তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে পড়াশোনা শেষ করেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে শাস্তিপ্রাপ্ত এবং এফ গ্রেড থাকা কেউ ডিন'স অ্যাওয়ার্ড পেতে পারেন না। তবে নিয়মের তোয়াক্কা না করেই বিশেষ সুবিধা দিতে এবং ডিপার্টমেন্টে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য আস্থাভাজন শিক্ষার্থীকে অনিয়ম করে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। 

এ বিষয়ে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোভন বিশ্বাস বলেন, প্রশাসনিক বিধি অনুযায়ী যেকোনো ছাত্র ফেইল করলে অথবা রিঅ্যাড নিলে সে ডিন'স অ্যাওয়ার্ডের জন্য অযোগ্য বলে বিবেচিত হয়। আমাদের ব্যাচের ডিন'স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী প্রথমে ২০১৬-১৭ সেশনে বিভাগে ভর্তি হয় এবং পরবর্তীতে দুইবার রিঅ্যাড নিয়ে আমাদের সাথে ভর্তি হয়ে পাশ করেন। তিনি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য একবছরের শাস্তিপ্রাপ্ত।

২০১৬-১৭ এবং ২০১৭-১৮ উভয় সেশন থেকে দুইজনকে আগেই ডিন'স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সেখানে ২০১৮-১৯ সেশন থেকে কাউকেই প্রদান করা হয়নি।

আমি ২০১৮-১৯ সেশনের নিয়মিত ব্যাচ থেকে ১ম স্থান অধিকার করেছি, যা একাডেমিক মেধার ভিত্তিতে আমাকে ডিন'স অ্যাওয়ার্ডের যোগ্য করে তোলে বলে আমার বিশ্বাস। অন্যান্য ফ্যাকাল্টিতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে, এই নীতিমালা অনুসরণ করেই ডিন'স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাহলে আমাদের ফ্যাকাল্টির ক্ষেত্রে ভিন্নতা কেন এটাই আমার প্রশ্ন।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি প্রফেসর ড. ময়জুর রহমান বলেন, আমাদের বিভাগের প্রথমবারের মতো ডিন'স অ্যাওয়ার্ড চালু হয়েছে। আমাদের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। প্রথম হওয়াই তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। 

অনুষদের ডিন প্রফেসর ড. কে. এম. মোজাফফর হোসেন বলেন, প্রথমবারের মতো আমরা ডিন’স অ্যাওয়ার্ড দিয়েছি। আমাদের কোনো নীতিমালা না থাকায় বিষয়টি নজরে আসেনি। আমরা ইতিমধ্যে এটা নিয়ে রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনের সাথে বসে পুনরায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, বিষয়টি আমি শুনেছি। এটা মূলত ডিন অফিসের বিষয়। রেজাল্ট প্রথম হিসাবে বিবেচনা করে অ্যাওয়ার্ড দিয়েছেন তারা। এবিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে উনারাই নির্ধারণ করবেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩