ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান-আমেরিকার মধ্যে শান্তির জল্পনার মধ্যেই বিশ্ববাজারে স্বস্তি, কমল তেলের দাম টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ টাকা ফেরত দিয়ে ঘটনা ধামাচাপা দেবার চেস্টায় মরিয়া প্রধান শিক্ষক আমিরুল রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা হত্যা মামলার আসামি,কারাগারেই এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ একসময়ে মাত্রাতিরিক্ত মদ্যপান করতেন ‘শরারত’-খ্যাত গায়িকা জৈসমীন হরমুজ উত্তেজনার মধ্যেই ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি, সিদ্ধান্তহীনতায় ইরান তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা কাজা নামাজ আদায়ের নিয়ম ইরান-আমেরিকা আলোচনায় বড় বাধা মার্কিন অবরোধ! দাফনের আগে বন্ধুর কবরে লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু ৯৬৯তম কেরিয়ার গোলে ঝকঝকে রোনাল্ডো! নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার জম্মু-কাশ্মীরে খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত ২১ অভ্যুত্থানে ভোটাধিকার ফিরেছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে: প্রধানমন্ত্রী নগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

​মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৫:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৫:৩২:৪৫ অপরাহ্ন
​মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার ​মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী মহানগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আলম হোসেন (৪০), সে নগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার হাসান শেখের ছেলে ও নাসির হোসেন (৫৪) সে একই থানার ধরমপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, আলম হোসেন তার বাড়িতে মাদক মওজুদ রেখে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,১৭০ টাকা-সহ তাকে দুইজনকে গ্রেফতার করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম খলিল ও সঙ্গীয় ফোর্স।  

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছিলে। এর আগে তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাকা ফেরত দিয়ে ঘটনা ধামাচাপা দেবার চেস্টায় মরিয়া প্রধান শিক্ষক আমিরুল

টাকা ফেরত দিয়ে ঘটনা ধামাচাপা দেবার চেস্টায় মরিয়া প্রধান শিক্ষক আমিরুল