ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল বার্সেলোনা, হারাল আতলেতিকো মাদ্রিদকে

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০১:০৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০১:০৮:২০ অপরাহ্ন
পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল বার্সেলোনা, হারাল আতলেতিকো মাদ্রিদকে ছবি: সংগৃহীত
এল ক্লাসিকোতে হারের পর থেকেই বার্সেলোনা শিবিরে একের পর এক সঙ্কট। চেলসির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ০–৩ ভরাডুবি, তারপর ঘরোয়া লিগ ম্যাচেও নড়বড়ে ফুটবল। দলের অধিনায়ককে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো। সেই প্রেক্ষাপটে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচটা কঠিন পরীক্ষা ছিল। যেখানে পিছিয়ে পড়েও ৩–১ স্কোরলাইনে জিতে বার্সা শুধু চাপ সামলালো না, লা লিগা টেবিলে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে খেতাব ধরে রাখায় নিজেদের জায়গাও মজবুত করল।

ম্যাচের শুরুতে অস্থিরতা। হাই লাইনে খেলতে গিয়ে বার্সেলোনা বারবার ধাক্কা খেল, বরাবরের মতো। সেই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি আতলেতিকো। আলেক্স বাইয়েনা ডিফেন্স ফাঁকি দিয়ে গোল করে এগিয়ে দেন দলকে। প্রথমে অফসাইড সন্দেহে থমকে গিয়েছিল উদ্‌যাপন, কিন্তু ভিএআর জানিয়ে দেয়—গোল বৈধ।

চাপ কাটতেই বার্সার পাল্টা আঘাত। ফিট হয়ে দলে ফেরা পেদ্রির থ্রু–পাস থেকে দারুণ গোল রাফিনহার। বল নিয়ে ইয়ান ওবলাককে কাটিয়ে ফাঁকা গোলে পাঠিয়ে টিমকে ম্যাচে ফিরিয়ে আনেন ব্রাজিলিয়ান উইঙ্গার। সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। দানি ওলমোকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় বার্সা। কিন্তু অভিজ্ঞ রবার্ট লেওয়ানডস্কি বল আকাশে তুলে দিলেন। যেটুকু ক্ষতিপূরণ সম্ভব, সেটা করেন ওবলাক—ইয়ামালের ক্রস থেকে লেওয়ার হেডারও বাঁচান তিনি।

যদিও দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি ঘুরে যায়। লেওয়ানডস্কির একার চেষ্টায় বক্সে তৈরি হল গোলের সুযোগ। আর ওলমো চিরাচরিত ঠান্ডা মাথায় ফিনিশ করেন—২–১। গোলের সময় পড়ে গিয়ে কাঁধে চোট পেয়ে তিনি মাঠ ছড়লেও ম্যাচ ততক্ষণে বার্সার নিয়ন্ত্রণে।

আতলেতিকো-ও পাল্টা আঘাতের জমি পায়। বদলি থিয়াগো আলমাদা দারুণ স্প্রিন্ট করছিলেন, কিন্তু শট নেওয়ার মুহূর্তে ভারসাম্য হারান। একাধিকবার। বলতে গেলে, ডি-বক্সে অন্তিম সময়ে ব্যলান্স হারিয়েই ম্যাচ থেকে ছিটকে গেল আতলেতিকো। একেবারে শেষ লগ্নে বালদের পাস থেকে গোল করেন ফেররান তোরেস। জয় নিশ্চিত বার্সেলোনার।

ম্যানেজার হ্যান্সি ফ্লিক ম্যাচ শেষে আপ্লুত। বললেন, ‘এটাই সেই বার্সা, যাকে আমরা খুঁজছিলাম। এটা আমাদের পরবর্তী ধাপ।’রাফিনহাও সুরে সুর মিলিয়ে বললেন—‘এমন ম্যাচ জিততে গেলে লড়াই, আত্মবিশ্বাস—সবকিছু দরকার।’

জয়ের সুবাদে পাঁচ ম্যাচের টানা জয়ের পাশাপাশি লিগ লিড আরও শক্ত হল বার্সার। অন্যদিকে আতলেতিকোর ১৩ ম্যাচ অপরাজিত থাকায় ছেদ। টাইটেল রেসে এই তিন পয়েন্ট হতে পারে গুরুত্বপূর্ণ। কাল রাতে যার সাক্ষী রইল নব-উন্মোচিত ন্যু-ক্যাম্পে আসা দর্শক। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা