ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

শীতের মরসুমে অনিয়মের কারণে বাড়তে পারে কোলেস্টেরল!

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০১:০৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০১:০৪:৪১ অপরাহ্ন
শীতের মরসুমে অনিয়মের কারণে বাড়তে পারে কোলেস্টেরল! ফাইল ফটো
শীতকালে নানা রোগবালাই বাসা বাঁধে শরীরে। ঋতু পরিবর্তনের এই সময়ে ঠান্ডা লাগার মতো নানা সমস্যা লেগেই থাকে। শীতকালে কোলেস্টেরলের মাত্রা বাড়ে চুপিসারে। কারণ, এই সময়ে নানা উৎসব লেগেই থাকে। ফলে খাওয়াদাওয়াও একটু বেশি হয়ে যায়। অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়ার প্রভাবেই রক্তে থাকা কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। চর্বি জাতীয় খাবার বেশি খেলেই যে কোলেস্টেরলের মাত্রা বাড়ে, সব ক্ষেত্রে এমন ধারণা ঠিক নয়। কোলেস্টেরলের মাত্রা বাড়বে কি না, তা নির্ভর করে প্রত্যেকের শরীরের বিপাকহারের উপর। কারও যদি ডায়াবিটিস থাকে, তা হলে তাঁর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির আশঙ্কাও বাড়ে। শীতে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করবেন কোন উপায়ে?

১) প্রতি দিন পাতে রাখতেই হবে সহজপাচ্য ফাইবার জাতীয় কিছু খাবার। ফাইবার কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই নাসপাতি, আপেল, ওটমিল এবং বিনসের মতো ফাইবারে সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। এই খাবারগুলি রক্তে অতিরিক্ত চর্বি শোষণ রুখে দেয়।

২) যেহেতু স্যাচুরেটেড ফ্যাট রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে, তাই এর বদলে পাতে রাখুন পলিআনস্যাচুরেটেড ফ্যাট। বাদাম, বিভিন্ন ধরনের বীজ, সামুদ্রিক মাছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক বেশি। এই সময় ভাজাভুজি খেতে ইচ্ছে করলেও সেগুলি এড়িয়ে চলুন।

৩) কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের সরাসরি কোনও ভূমিকা নেই। তবে হৃদ্‌যন্ত্র ভাল রাখতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলেস্টেরল থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। সেই ঝুঁকি এড়াতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি করে খেতে পারেন।

৪) কোলেস্টেরল বশে রাখতে চাইলে ওজন নিয়ন্ত্রণে রাখতেই হবে। প্রতি দিন অন্ততপক্ষে আধঘণ্টা শরীরচর্চা করলে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ে। তাই শরীরচর্চার অভ্যাস এড়িয়ে গেলে চলবে না।

৫) শীতকালের নানা আনন্দ-উৎসবে অল্পসল্প মদ্যপান হয়েই থাকে। তবে কোলেস্টেরল থাকলে মদ্যপানে রাশ টানা জরুরি। খেলেও পরিমিত পরিমাণে খেতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ