ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান

জয়পুরহাটে রাতের আঁধারে বসতঘরে দুর্বৃত্তের হামলায় নারী নিহত

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১২:৫১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১২:৫১:১৮ অপরাহ্ন
জয়পুরহাটে রাতের আঁধারে বসতঘরে দুর্বৃত্তের হামলায় নারী নিহত ছবি: সংগৃহীত
জয়পুরহাটে রাতের আঁধারে বসতঘরে দুর্বৃত্তের হামলায় নূর নাহার বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভাতিজি।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার চিরলা গ্রামে নিজ ঘর থেকে পুলিশ হতাহতদের উদ্ধার করে।

স্বজনরা জানান, উপজেলার চিরলা গ্রামে নিজ ঘরে নূর নাহার বেগম তার ভাতিজি খাদিজাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে তাদের আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় তাদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের দুজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানে নেয়ার পথে ফুপু নুর নাহার বেগম মারা যান। ভাতিজি খাদিজা ওই হাসপাতালে চিকিৎসাধীন।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফ হোসেন জানান, হত্যাকাণ্ডের রহস্য এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২