ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১২:৪৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ১২:৪৬:৫১ অপরাহ্ন
জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা
প্রাণতোষ  কর্মকার নামে জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যার ঘটনা ঘটেছে।

নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে ও স্থানীয় নতুন বাজারের জুয়েলারী ব্যবসায়ী।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য নিশ্চিত করলেও কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিক তা জানাতে পারেননি।নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রাণতোষ কর্মকারকে দোকান ও লেনদেনের কথা বলে বাড়ি হতে বের হতে বলে। এসময় পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ির বাইরে না গিয়ে কথা বলতে বলেন। তারা তা না শুনে কৌশলে প্রাণতোষকে ডেকে বাড়ির অদূরে দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। পরে প্রাণতোষকে স্বজনরা প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান বলেন, আমাদের হাসপাতালে মৃত আবস্থায় নিয়ে আসা হয়। স্বজনরা বুলেট ইনজুরির কথা বলেছে, তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক করে বলা যাবে না।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বাঁশগাড়িতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনা ঘটেছে। তবে কি কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তার সম্পর্কে জেনে পরে জানানো হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড