ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০১:০৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০১:০৭:১৩ অপরাহ্ন
প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি
মিউনিখের এ মাঠে খেলা হলেই না কি নতুন কোনো দল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে। অলিখিত সেই নিয়মই যেন ধরে রাখল ২০২৫।  তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের গোলবন্যায় ভাসিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে ভাসলো পিএসজি।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতের শিরোপা লড়াইয়ে ৫-০ গোলে ইন্টার মিলানকে গুঁড়িয়ে দিয়েছে লুইস এনরিকের পিএসজি। ৫৪ বছর বয়সী ক্লাবের নতুন এই ইতিহাস লেখার নায়ক ১৯ বছর বয়সী দিজিরে দুয়ে। সেইসঙ্গে নিশ্চিত হলো তাদের ট্রেবল শিরোপাও। ফ্রেঞ্চ কাপ, ফ্রেঞ্চ লিগ ওয়ানের পর জিতলো ইউরোপ সেরার মুকুট চ্যাম্পিয়নস লিগ।

শনিবার (৩১ মে) রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার ফাইনালে ৫ গোল দিয়েছে পিএসজি। ইন্টার মিলানকে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে লা প্যারিসিয়ানরা।

ইউরোপের সেরা এ ক্লাব প্রতিযোগিতার ফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল ৫ গোল ব্যবধানে জেতেনি। সে অর্থে ইন্টার মিলানের বিপক্ষে রেকর্ড গড়েই জয় পেয়েছে ফরাসি ক্লাবটি।

ফ্রান্সের দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করলো পিএসজি। তাদের আগে ১৯৯২-৯৩ মৌসুমে প্রথম ফরাসি দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল মার্চেই। সেবার ফাইনালে তারা এই মিউনিখে‌ই হারিয়েছিল আরেক ইতালিয়ান ক্লাব এসি মিলানকে (১-০ গোলে)।

পিএসজি ম্যাচের শুরুতেই কর্তৃত্ব করে খেলতে শুরু করে। ম্যাচের ১২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন আশরাফ হাকিমি। গোলের সামনে ফাঁকায় দাঁড়ানো সাবেক ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ ফুলব্যাককে দিয়ে গোল করান তরুণ ডিয়েসারি দুয়ে। 

২১ বছর বয়সী নতুন নেইমার খ্যাত ফ্রেঞ্চম্যান দুয়ে ২০ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কীর্তি গড়েন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটর দুয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ইন্টার মিলানের ঘুরে দাঁড়ানোর বেঁচে থাকা সামান্য আশা শেষ করে দেন।

এরপর ম্যাচের ৭৩ মিনিটে ম্যাচের চতুর্থ গোল করেন শীতকালীন দলবদলে নাপোলি থেকে প্যারিসের ক্লাবে যোগ দেওয়া জর্জিয়ান তরুণ খাভিচা খাভারস্তকেলিয়া। বদলি নেমে মায়ুলু ৮৬ মিনিটি ইন্টারের জালে শেষ পেরেক ঠুকে দেন। 

এ নিয়ে তিন মৌসুমের মধ্যে দু’বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারল ইনজাঘির ইন্টার। অন্যদিকে পিএসজি দু’বার ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে উঠে শিরোপা জিতল। মার্সেইয়ের পরে দ্বিতীয় ফ্রেঞ্চ ক্লাব হিসেবে জিতল চ্যাম্পিয়ন্স লিগ। মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকার পেছনে শতশত মিলিয়ন ইউরো খরচা করে 

কাতারের ধনকুবেরের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন পূরণ হয়নি। অথচ এনরিখে আনকোরা তরুণদের তারকা বানিয়ে ছুঁলেন অধরা স্বপ্ন। বার্সার পর পিএসজির ডাগ আউটে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি হলো তার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড