ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্রাইভার ছাড়াই ছুটছে গাড়ি ! কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩ ৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি হানিমুনে চমক! কুইনের ফন্দিতে বিপাকে উজান, নতুন মোড়ে জমে উঠেছে ‘ভোলেবাবা পার কারেগা’ রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:)নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী রাজশাহীতে বাসন্তী পূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে রাসিক প্রশাসক, উন্নয়নের আশ্বাস

রাজশাহীতে বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মৃত্যু, চালক-হেলপারসহ মামলা

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৮:২৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৮:২৭:০২ অপরাহ্ন
রাজশাহীতে বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মৃত্যু, চালক-হেলপারসহ মামলা রাজশাহীতে বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মৃত্যু, চালক-হেলপারসহ মামলা
রাজশাহীর পবা উপজেলার কুলপাড়া গ্রামের আলাউদ্দিন আলী টগর (৩৫) নামে এক যাত্রী বাসে সিট নিয়ে চালক ও হেলপারের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ধাক্কা খেয়ে চলন্ত বাস থেকে ফেলে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই দুলাল হোসেন অভিযোগ করেন, গত (৩০ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে আলাউদ্দিন টগর তার বোন রুমি খাতুন (২৮)কে নিয়ে গোদাগাড়ী যাওয়ার জন্য রাজশাহী বাইপাস সড়কের কাশিয়াডাঙ্গা থানার লিলি হল মোড়ের বাঁশের আড্ডায় একটি লোকাল বাসে উঠেন।

সিটের বিষয়ে জানতে চাইলে সুপারভাইজার ও হেলপার পূর্বপ্রতিশ্রুতি দিলেও বাসের ভেতরে পর্যাপ্ত সিট না থাকায় তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হেলপার ও সুপারভাইজার টগরকে চলন্ত বাসের গেইটে আসার পর ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে দ্রুতগতিতে বাস চালিয়ে নেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় টগরকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন।

টগরের ভাই দুলাল হোসেন রাতেই কাশিয়াডাঙ্গা থানায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), আজিজুল বারী জানান, বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় আলাউদ্দিনের মৃত্যু হয়েছে এবং মামলা মামলা দায়েরসহ তদন্ত শুরু হয়েছে।

পুলিশ পরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের একটি স্থান থেকে ঘটনার বাস জব্দ করেছে। মঙ্গলবার সকালেই রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি