ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

চট্টগ্রামের বাঁশখালী হত্যাকাণ্ডে পলাতক আসামি নাসির গ্রেফতার

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৮:১৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৮:১৭:২১ অপরাহ্ন
চট্টগ্রামের বাঁশখালী হত্যাকাণ্ডে পলাতক আসামি নাসির গ্রেফতার চট্টগ্রামের বাঁশখালী হত্যাকাণ্ডে পলাতক আসামি নাসির গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালী থানার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মামুনুর রশিদ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নাসিরকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, নিহত ভিকটিম মোঃ মামুনুর রশিদ বাঁশখালী উপজেলার চাঁনপুর এলাকার বাসিন্দা ও পেশায় অটোরিক্সা চালক ছিলেন। গত ০২ নভেম্বর ২০২৫ তারিখে মামুনুর তার অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হলে জনৈক মোক্তার হোসেন তাকে ভাড়া থাকায় চাঁনপুরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা চলাকালীন মোক্তার হোসেন ও তার সহযোগীরা লোহার রড দিয়ে আঘাত করে এবং গলায় চাপ দিয়ে হত্যার ঘটনা ঘটায়।

ঘটনার পর ভিকটিমের স্ত্রী পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৩, (৩ নভেম্বর), ধারা ৫০৬/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পলাতক আসামী মোঃ নাসির বাঁশখালী এলাকায় অবস্থান করছে। ৩০ নভেম্বর তারিখে আনুমানিক সকাল ১১টা ৪০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল বানিগ্রাম ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাসিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। নাসিরের পিতা মোঃ ইসহাক, স্থায়ী ঠিকানা চাঁনপুর, থানাঃ বাঁশখালী, জেলা চট্টগ্রাম।

গ্রেফতারকৃত নাসিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার