ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

নাটোর থেকে প্রেমের টানে মাদারীপুর বদরপাশা গ্রামে তরুণী

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৮:১০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৮:১০:৫৮ অপরাহ্ন
নাটোর থেকে প্রেমের টানে মাদারীপুর বদরপাশা গ্রামে তরুণী নাটোর থেকে প্রেমের টানে মাদারীপুর বদরপাশা গ্রামে তরুণী
নাটোর থেকে প্রেমের টানে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে ছুটে এসেছে মাত্র ১৮ বছরের এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমই তাকে স্বেচ্ছায় এতদূর ছুটে আসতে উদ্বুদ্ধ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তরুণী যাঁর কাছে এসেছেন, তিনি হলেন ইতালিপ্রবাসী রিয়াদ খালাসী। বদরপাশার হারেজ খালাসীর ছেলে রিয়াদ বর্তমানে দেশে অবস্থান করলেও তার বাড়িতে ঘটনাকালে তার প্রথম স্ত্রী উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে প্রেমিকার আগমন স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্র জানায়, তরুণীর হঠাৎ আগমনে রিয়াদের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে কৌতূহল দেখা দেয়। প্রথম স্ত্রীকে ঘরে পেয়েও তরুণী তার সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি জানান, রিয়াদের সঙ্গে তার সম্পর্ক ছিল সম্পূর্ণ স্বেচ্ছায় এবং তিনি তার সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেন।

ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দিলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করছেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, প্রেমের শক্তি অদ্ভুত, ঠিক–ভুলের হিসাব সবসময় মানে না। মেয়েটা নিজের ইচ্ছায় এসেছে, তাই বিষয়টি সতর্কভাবে সমাধান করা প্রয়োজন।

এ ঘটনায় পুরো এলাকায় আলোচনা–সমালোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার