ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গুলি, ইয়াবা-সহ গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৮:০৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৮:০৬:০৯ অপরাহ্ন
নরসিংদীর পলাশে শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গুলি, ইয়াবা-সহ গ্রেপ্তার নরসিংদীর পলাশে শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গুলি, ইয়াবা-সহ গ্রেপ্তার
নরসিংদীর পলাশ উপজেলায় পাঁচ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম, এএসআই জয়নাল আবেদীন ও এএসআই আ. ওয়াদুদ ভূঁইয়াসহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মাসুদের কাছ থেকে পাঁচ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা সাফির উদ্দিনের ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মাসুদ মিয়া একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩