ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

ক্ষমা চাও, নইলে ১০০ কোটি রুপির মানহানির মামলা—শোয়েব আখতারকে আইনি নোটিশ

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০১:০৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০১:০৩:৪৪ অপরাহ্ন
ক্ষমা চাও, নইলে ১০০ কোটি রুপির মানহানির মামলা—শোয়েব আখতারকে আইনি নোটিশ ক্ষমা চাও, নইলে ১০০ কোটি রুপির মানহানির মামলা—শোয়েব আখতারকে আইনি নোটিশ
বাইশ গজে বল হাতে ঝড় তুলতেন পাকিস্তানের পেসার শোয়েব আখতার। ক্রিকেট ছেড়েছেন অনেক দিন হলো। এখন বল হাতে নয়, কথাবার্তাতে নিয়মিত ঝড় তোলেন পিন্ডি এক্সপ্রেস। সেই কথার ঝড় তুলতে গিয়েই এবার বিপাকে পড়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারের কথায় ‘অপমানিত’ হয়ে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন দেশটির এক টিভি উপস্থাপক ও ক্রীড়া সাংবাদিক।

২৫ মে প্রচারিত তামাশা নামের একটি অনুষ্ঠানে ডক্টর নোমান নিয়াজ নামের সেই টিভি উপস্থাপককে নিয়ে কথা বলেন শোয়েব আখতার। সেই অনুষ্ঠানে দ্য ডাগআউট নামের একটি অংশ আছে। সেখানে শোয়েব কোনো এক প্রসঙ্গে বলেন, ‘এই যে ডক্টর নোমান নিয়াজ, সে তো আমাদের ব্যাগ টানতো। আমরা তাকে ওই কাজের জন্যই রেখেছিলাম।’
 
শোয়েবের এই কথা মোটেই ভালভাবে নেনটি নোমান নিয়াজ। শোয়েবের কথায় সম্মানহানি হয়েছে দাবি করে আইনি নোটিশও পাঠিয়েছেন। নোটিশে লেখা হয়েছে, ডক্টর নিয়াজের পেশাগত সম্মানহানির জন্য অসত্য, বানোয়াট, অনৈতিক ও মানহানিকর কথা বলেছেন শোয়েব।

নোটিশে পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে ডক্টর নিয়াজের দীর্ঘদিনের পথচলার কথাও উল্লেখ করা হয়েছে। ডক্টর নিয়াজ যে পাকিস্তানের ক্রিকেট নিয়ে উইজডেনসহ দেশি-বিদেশি প্ল্যাটফর্মে সাড়ে তিন হাজারের বেশি লেখা লিখেছেন, সেটিই বলা আছে নোটিশে।
 
শুধু তাই নয়, শোয়েবকে ১৪ দিনের মধ্যে প্রকাশ্য বিবৃতি দিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে ও নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সাবেক এই ক্রিকেটার যদি এসব না করেন, তবে সম্মানহানির জন্য ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করার হুমকিও দিয়ে রেখেছেন নিয়াজ। শোয়েব এখনো এ নিয়ে কোনো কথা বলেননি।

এর আগেও নিয়াজের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন শোয়েব। পিটিভি স্পোর্টসের এক লাইভ অনুষ্ঠানে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল দুজনের মধ্যে। ওই ঘটনা পিটিভি স্পোর্টস থেকে পদত্যাগও করেছিলেন শোয়েব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ