ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান, দুর্গাপুরে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৭:০৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৭:০৫:২৩ অপরাহ্ন
ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান, দুর্গাপুরে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান, দুর্গাপুরে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বুকে তীব্র ব্যথা সহ্য করতে না পেরে আফাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ বিষপান করে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আফাজ উদ্দিন।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দেবিপুর নামোপাড়ায় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে তিনি ঘরে থাকা বিষ পান করেন। পরে বমি করতে করতে বারান্দায় পড়ে গেলে তার পুত্রবধূ সাথী বেগম বিষয়টি টের পান এবং আশেপাশের লোকজনকে ডাক দেন।

স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, উপজেলার দেবীপুর এলাকার আফাজ উদ্দিন নামের এক বৃদ্ধ বুকের তীব্র ব্যথা সহ্য করতে না পেরে ঘরে থাকা বিষ পান করে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়