ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৬:৩৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৬:৩৫:১৩ অপরাহ্ন
বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বগুড়ায় র‍্যাব-১২ এর পৃথক অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সদর থানাধীন সেউজগাড়ী পালপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে র‍্যাব-১২ অধিনায়কের নির্দেশনায় সকাল ৭টা ২০ মিনিটে সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল সেখানে গিয়ে অভিযান চালায়।

অভিযানে দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা মো. আব্দুর রশিদ (৩৭) ও শ্রী দাম বসাক (৩০), নামে দুইজনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ১৩০ টাকা জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য আটক দুজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা আরও বৃদ্ধি করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক উদ্যোগ দেশকে মাদক ও অপরাধমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার