ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

গ্রাম আদালত জনপ্রিয় হলে কমবে মামলা জট, রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তাদের অভিমত

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৬:২৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৬:২৫:৩৬ অপরাহ্ন
গ্রাম আদালত জনপ্রিয় হলে কমবে মামলা জট, রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তাদের অভিমত গ্রাম আদালত জনপ্রিয় হলে কমবে মামলা জট, রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তাদের অভিমত
গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের ওপর চাপ কমবে এবং বিচারপ্রার্থীরা স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পেতে সক্ষম হবেন, এ মত প্রকাশ করেছেন বক্তারা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত ব্যবস্থা শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।

বক্তারা বলেন, প্রচলিত আদালতে মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর লাগে। এতে বিচারপ্রার্থীর সময়, অর্থ ও শ্রম সবই অপচয় হয়। কিন্তু গ্রাম আদালতে অনধিক ১২০ দিনের মধ্যেই অভিযোগের নিষ্পত্তি করা হয়; ফলে প্রতিদিনের দীর্ঘসূত্রতা ও ভোগান্তি থেকে প্রান্তিক মানুষ মুক্তি পান। এ ব্যবস্থা জনপ্রিয় করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

মতবিনিময় সভায় জানানো হয়, তৃতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণের কার্যক্রম চলছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৬ হাজার ১৬৬টি মামলা দায়ের হয়েছে, এর মধ্যে ৫ হাজার ৯৬৫টি নিষ্পত্তি করা হয়েছে। নারী মামলা নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৬৫১টি। এ সময় ক্ষতিপূরণ আদায় হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৩৯৩ টাকা এবং উদ্ধার হয়েছে প্রায় ১ হাজার ৫৭ শতক জমি যার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকার বেশি।

প্রধান অতিথি জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম। গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা জনসচেতনতা বাড়াবে এবং মানুষকে এই সেবার প্রতি উৎসাহিত করবে। তিনি আরও জানান, গ্রাম আদালতকে শক্তিশালী করতে অবকাঠামো উন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা সৃষ্টি এবং মনিটরিং জোরদার করা হচ্ছে।

সভাপতিত্বকারী স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকিউল ইসলাম বলেন, গ্রামের ছোটখাটো বিরোধের বেশিরভাগই গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। অথচ সচেতনতার অভাবে অনেকেই থানায় বা জেলা আদালতে ছুটে গিয়ে সময় ও অর্থ নষ্ট করেন। গণমাধ্যম এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আবারও উল্লেখ করেন, গত এক বছর সাত মাসে জেলায় ৬ হাজার ১৬৬টি মামলা দায়ের ও ৫ হাজার ৯৬৫টি নিষ্পত্তির তথ্য, যা প্রান্তিক মানুষের বিশেষ করে নারীদের উপকারিতা স্পষ্ট করে।

সভায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান বলেন, গ্রাম আদালতকে সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা জরুরি।

জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন।

আইন বিশ্লেষক অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী গ্রাম আদালত আইন-২০০৬ অনুযায়ী এখতিয়ার, মামলা নিষ্পত্তির সময়সীমা ও কাঠামো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ এখানেই নিষ্পত্তি করা যায়, এবং মামলা গ্রহণের পর ৯০ থেকে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যেই রায় দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়া ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মারুফ আহমেদ বক্তব্য দেন।

গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন সম্পাদক আফজাল হোসেন, সম্পাদক সোহেল মাহবুব, সাংবাদিক আবরার শাইর, সিনিয়র সাংবাদিক আইনুল হক, ফারুক হোসেন, রাজিব হোসেন, ডালিম হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, গ্রাম আদালত একটি কার্যকর, সাশ্রয়ী ও জনবান্ধব বিচারব্যবস্থা যা প্রচলিত আদালতের ওপর চাপ কমিয়ে বিচারপ্রক্রিয়াকে আরও গতিশীল করতে পারে। সচেতনতা ও ইতিবাচক প্রচারের মাধ্যমে এ ব্যবস্থাকে সারাদেশে আরও জনপ্রিয় করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান