ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

মুখ থেকে বার্ধক্যের ছাপ মুছতে পারে বরফ? ব্যবহারের ৩ কৌশল জেনে রাখুন

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ১২:৫৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ১২:৫৭:১০ অপরাহ্ন
মুখ থেকে বার্ধক্যের ছাপ মুছতে পারে বরফ? ব্যবহারের ৩ কৌশল জেনে রাখুন মুখ থেকে বার্ধক্যের ছাপ মুছতে পারে বরফ? ব্যবহারের ৩ কৌশল জেনে রাখুন
মুখের ফোলা ভাব কমাতে, বলিরেখা দূর করতে বরফ বেশ কার্যকরী। একটা সময়ে মেকআপ করার আগে মুখে বরফ ঘষে নেওয়া হত। কিন্তু এখন বলা হচ্ছে, ত্বকের পরিচর্যায় বরফ যদি ঠিক মতো ব্যবহার করা যায়, তা হলে মুখ থেকে বার্ধক্যের ছাপ মুছে যাবে।

বরফ ব্যবহারের কৌশল

আইস ফেশিয়াল

‘আইস ফেশিয়াল’ খুব তাড়াতাড়ি মুখের কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ও জেল্লাদার করে তুলতে পারে ঠিকই, কিন্তু নিয়ম না মেনে মুখে বরফ ঘষলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। বরফ দিলে সহজেই চোখের ফোলা ভাব কমে। মুখের ফোলা ভাবও কিছুটা কমে যায়। চোখে-মুখে ক্লান্তির ছাপ দূর হয়। ব্রণ বা ফুস্কুড়ি হলে ত্বকে যে ক্ষতের দাগ থেকে যায়, তা-ও নিরাময় হয়। কিন্তু বরফ লাগাতে হবে নিয়ম মেনে। সুতির কাপড় বা তোয়ালেতে বরফের টুকরো নিয়ে আলতো করে গোটা মুখে বুলিয়ে নিতে হবে। এক জায়গায় বেশি ক্ষণ ধরে রাখলেই সেখানকার ত্বকে পোড়া দাগ হয়ে যেতে পারে।

রোলারে কয়েকটি বরফ ভরে তা দিয়ে চোখের নীচে, গালে বোলাতে পারেন। এই পদ্ধতিতে ত্বকের কালচে দাগছোপ, বলিরেখা দূর হবে।

আইস প্যাক

বরফ দিয়ে ফেশিয়াল করলে খুব অল্প সময়ের জন্যই ত্বকে বরফ লাগানো উচিত। সুতির কাপড়ে বরফ কুচি ভরে ২ মিনিটের মতো মুখে মালিশ করুন। তার বেশি নয়। কিন্তু যদি বরফজল মুখে ঢালেন, অথবা বরফজলে মুখ ডুবিয়ে বসে থাকেন, তা হলে ত্বক খুব তাড়াতাড়ি শুষ্ক হবে, চামড়া কুঁচকে গিয়ে বলিরেখা পড়তে শুরু করবে মুখে। লালচে র‌্যাশও দেখা দিতে পারে। তাই মুখে বরফ ঘষলে, তার পরেই ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার