ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘনিষ্ঠ দৃশ্যে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে বিদ্যা বালন রংপুরে বেরোবি ক্যাম্পাসে ‘অন্তরঙ্গ অবস্থায়’ যুগল আটক, মুচলেকায় মুক্ত হরমুজ প্রণালীতে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মালয়েশিয়ায় ইসরাইলি পাসপোর্টধারীদের আটকের অভিযোগ, ভ্রমণ এড়ানোর পরামর্শ রাজশাহীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেফতার ​বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেটে জিম্মি রোগীরা ​ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলো এখন মাদকসেবীদের চারণভূমি ফুলবাড়ীতে জ্বালানী তেলের তীব্র সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল দাবি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ হামলায় ৯ প্যারামেডিক নিহত: ডব্লিউএইচও রাজশাহী মেডিকেলে ভেন্টিলেটর সংকটে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যু, পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর অধিকারকর্মীদের অভিযোগ অভিবাসীদের নির্যাতন ও সহিংসতার ঝুঁকিতে ফেলবে কানাডার বিল সি-১২ শয়ন কক্ষে মদের আস্তানা ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও গ্রেফতার - ২০

রাজশাহীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৪:২৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৪:২৬:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের ওপর থেকে মামলা জট কমবে এবং বিচার প্রার্থীরা স্বল্প খরচে ও স্বল্প সময়ে সঠিক বিচার পেতে সক্ষম হবেন। প্রচলিত আদালতে একটি মামলা দায়েরের পর বছরের পর বছর কেটে গেলেও চূড়ান্ত রায় পেতে ভোগান্তি পোহাতে হয়। এতে বিচারপ্রার্থীদের সময়, অর্থ, শ্রম- সবকিছুই অপচয় হয়। কিন্তু গ্রাম আদালত এই সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যেই অভিযোগের নিষ্পত্তি করা হয়। ফলে দীর্ঘসূত্রতা ও অযথা ভোগান্তি থেকে প্রান্তিক জনগণ মুক্তি পাবেন। এক্ষেত্রে গ্রাম আদালতকে আরও জনপ্রিয় করতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে গ্রাম আদালত ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভায় এ মতামত তুলে ধরেন বক্তারা। সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।

মতবিনিময় সভায় জানানো হয়েছে, গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদ নিয়ে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৬ হাজার ১৬৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৬৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। নারী মামলা নিষ্পত্তি হয়েছে এক হাজার ৬৫১টি। এই প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ আদায় করা হয়েছে সাত কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৩৯৩ টাকা এবং প্রায় এক হাজার ৫৭ শতক জমি পুনরুদ্ধার করা হয়েছে। এই জমির আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি ২ লাখ টাকা। এই আদালতে অনাধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কম সময় ও কম খরচে তাদের বিরোধ নিষ্পত্তি করতে পারে, সে জন্য গ্রাম আদালতের বিকল্প নেই। গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা এ বিষয়ে জনগণকে আরও সচেতন ও উৎসাহিত করবে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক লুৎফর রহমান, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রজেক্ট কো-অডিনেটর মারুফ আহমেদ। সভায় গণমাধ্যমকর্মীরাও তাদের মতামত তুলে ধরেন।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালীতে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালীতে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান