ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

জমির বিরোধের জেরে ‘ভাতিজার হাতে’ প্রাণ গেল বৃদ্ধের

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:৪৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:৪৩:৪০ অপরাহ্ন
জমির বিরোধের জেরে ‘ভাতিজার হাতে’ প্রাণ গেল বৃদ্ধের প্রতীকী ছবি
লক্ষ্মীপুর রামগঞ্জের বাশঁঘর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় হাসমত উল্যাহ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, নিহতের ভাতিজা তোফায়েল আহমদ ও মোহনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। 

নিহত হাসমত উল্যাহ রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁঘর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার ভোরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এখনো এ ঘটনা কোনো মামলা বা জড়িত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গতকাল সোমবার রাতে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাসমত উল্যাহর ওপর হামলা চালায় ভাতিজা তোফায়েল আহমদ ও মোহনসহ বেশ কয়েকজন। এঘটনার পর আজ সকালে অভিযুক্তদের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

পুলিশ ও স্বজনেরা জানায়, সোমবার রাত ১১টায় বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ির হাসমত উল্যার বসতঘর জোরপূর্বক দখল করতে তোফায়েল আহমদ ও মোহনের নেতৃত্বে বেশ কয়েকজন। এসময় হাসমত উল্যাহ ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এতে ক্ষিপ্ত ভাতিজা মো. তোফায়েল ও মো. মোহন হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন হাসমত উল্যার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। 

গুরুতর আহত অবস্থায় হাসমত উল্যাকে পরিবারের লোকজন উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই তোফায়েল আহম্মেদ ও মোহন আত্মগোপনে চলে যান। এরপর উত্তেজিত জনতা মঙ্গলবার সকালে তোফায়েল ও মোহনের বসতঘর থেকে আসবাবপত্র বের করে আগুন লাগিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে চাচা-ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের