ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা বগুড়ায় আলেয়া বেগমের কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সওজ'র নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ মোহনপুরে নবাগত অফিসার ইনচার্জ ওসি'র যোগদান অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর পাশে প্রশাসন, ত্রিশালে ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মদ, ইয়াবা ও ট্যাপেনটাডল জব্দ গোরহাঙ্গা ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজার ৭ দিনের মধ্যে রাস্তা উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ, রাজশাহীতে গ্রেপ্তার যুবক লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরুস্কার বিতরণ মোহনীয় স্টাইলে জয়া আহসান রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী ‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’ ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

শীতের ডায়েটে ১টি ফল রাখলেই মেদ ঝরবে চটজলদি

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:৩৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:৩৫:১৩ অপরাহ্ন
শীতের ডায়েটে ১টি ফল রাখলেই মেদ ঝরবে চটজলদি ফাইল ফটো
শীতকাল মানেই বিয়েবাড়ি, পিকনিক, পার্টির মরসুম! ডায়েট ভুলে খাওয়াদাওয়ার অনিয়মও তাই এড়ানো কঠিন। আর এরই প্রভাবে শীতে ওজন বাড়ার প্রবণতা বাড়ে। সাধারণত, ওজন ঝরানোর ডায়েটে যে সব খাবারের উল্লেখ থাকে, উৎসবের শীতকাল জুড়ে অক্ষরে অক্ষরে সে সব মেনে চলা বেশ কঠিন হয়েই পড়ে। সেই সব অনিয়মের হাত ধরেই বাড়ে মেদ।

শীতের সময় বাড়তি ওজন ঝরাতে অনেকেই জিমের সময় বাড়িয়ে দেন, কেউ বা কঠিন ডায়েটে মুড়ে ফেলতে চান নিজেকে। কিন্তু অনেকটা অনিয়ম শরীর থেকে সরানো তখন কঠিন হয়ে পড়ে। জমে থাকা মেদ গলতে অনেকটা সময় নেয়। তাই শীত কেটে যাওয়ার পরেও বয়ে বেড়াতে হয় এই অনিয়মের বোঝা।

তবে পুষ্টিবিদদের মতে, এই অনিয়মের দিনেও শরীরকে মেদমুক্ত রাখার উপায় আছে। শীতের অনিয়ম ঢেকে দিতে পারে কমলালেবুর কোয়া। এমনিতেই মেদ কমাতে ফলের ভূমিকা অনেকখানি। যে কোনও ডায়েটেই ফল বা ফলের রস রাখা হয়। প্রতি দিন অন্তত ২০০ গ্রাম ফল শরীরকে সুস্থ রাখে। শীতের মরসুমি ফল কমলালেবুর ভূমিকাও অনেক, কিন্তু অনেকেই জানেন না, অনিয়মের মেদ ঝরিয়ে ফেলতে চাইলেও পাতে রাখতে হবে এই ফল।

পুষ্টিবিদদের মতে, লো ক্যালোরি ও ভিটামিন সি-এ ঠাসা এই ফলের রয়েছে ফ্যাট পোড়ানোর ক্ষমতা। একটি মাঝারি মাপের কমলালেবু থেকে মেলে ৫০ ক্যালোরি, ০.৯ গ্রাম প্রোটিন, ১৬.২ গ্রাম কার্বোহাইড্রেট, ৩.৪ গ্রাম ফাইবার, ২৩৮ মিলিগ্রাম পটাশিয়াম, প্রায় ১৭ মিলিগ্রাম ফসফরাস, ৬১ মিলিগ্রাম ক্যালশিয়াম ও ৬৩.৫ মিলিগ্রাম ভিটামিন সি। এই ফলে জলের ভাগ খুব বেশি। গোটা ফলের প্রায় ৮৭ শতাংশই জল। তাই শীতেও শরীরের অভ্যন্তরকে শুকনো হতে দেয় না এই ফল। শীতে কম জল খাওয়ার প্রবণতা সকলের মধ্যেই দেখা যায়। কমলালেবু মেটায় সেই জলের অভাব। এমনিতেই শরীর তার প্রয়োজনীয় কাজ সারার জন্য পর্যাপ্ত জল না পেলে শরীরের ভিতরেই নুনের সঙ্গে জলকে মিশিয়ে দিয়ে জমিয়ে রাখে সেই নুন-জল। সেই জমা জল দিয়েই সে বাধ্য হয় যাবতীয় শারীরবৃত্তীয় কাজ সারতে। ফলে শরীর ফুলে যায়। কমলালেবু সেই জল জমার কাজেই বাধা হয়ে দাঁড়ায়। জলের অভাব তৈরি হতে দেয় না বলে শরীরও অকারণে জল জমিয়ে রাখে না। তাই ফুলে যাওয়ার হাত থেকে মুক্তি মেলে।

এ ছাড়া ফাইবার বেশি থাকায় পেট ভার রাখতে সাহায্য করে এই ফল। সেই কারণে খিদের চোটে ভুল খাবার খেয়ে ফেলার প্রবণতাও অনেকটা কমানো যায়। কমলালেবুতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি থাকে। এর উপস্থিতির জন্য ত্বকের স্বাস্থ্য রক্ষা হয়। পাশাপাশি, এটি ক্ষতিগ্রস্ত টিস্যুগুলিকে মেরামত করে শরীরকে টোনড রাখতে সাহায্য করে।

মেদ ঝরাতে কমলালেবুর ভূমিকা নিয়ে ‘আমেরিকান কলেজ অব নিউট্রেশন’-এর গবেষকরা কমলালেবুর মধ্যে জলে দ্রবণীয় এক ভিটামিনের সন্ধান পান। যা কিনা ওবেসিটি কমাতে বিশেষ কাজে আসে। ফ্যাট পোড়ানোর সময় এই ভিটামিন শরীরের গ্লাইসেমিক কন্ট্রোলকে বাড়িয়ে তোলে। ফলে ফ্যাট ঝরতে বেশি সময়ও লাগে না। তাই মেদ ঝরানোর প্রশ্নে শীতে পাতে রাখুন এই টক-মিষ্টি ফলটি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ